বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে জুয়াড়িকে ভ্রাম্যমাণ আদালতে ৭দিনের কারাদণ্ড

  • আপডেট টাইম সোমবার, ১৭ জুলাই, ২০১৭
  • ৫৮৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে এক জুয়াড়িকে  ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত জুয়ারির নাম দুলা মিয়া (৪০)। তিনি উপজেলার গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রামের জহুর উদ্দিন এর পুত্র। গতকাল রবিবার সকাল ১০টার দিকে গোপলার বাজার তদন্তকেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আলী আশরাফের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রামের মুন্সিবাড়ি নামকস্থানে জুয়াড় আসরে অভিযান চালিয়ে দুলা মিয়াকে গ্রেফতার করা হয়। পরে বিকালে নবীগঞ্জ উপজেলা কমিশনার (ভূমি)  জিতেন্দ্র কুমার নাথ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় তাকে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এবিষয়ে নবীগঞ্জ উপজেলা কমিশনার (ভূমি) জিতেন্দ্র কুমার নাথ জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আসামী দুলা মিয়াকে প্রকাশ্যে জুয়া খেলা আইনে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় । পরে আসামী দুলা মিয়াকে জেল হাজতে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com