রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

হবিগঞ্জের আধ্যাত্মিক সাধক দেওয়ান মামু’র দাফন সম্পন্ন

  • আপডেট টাইম বুধবার, ১২ জুলাই, ২০১৭
  • ৫৭৮ বা পড়া হয়েছে

মোহাম্মদ আলী মমিন ॥ শতবর্ষী আধ্যাত্মিক সাধক দেওয়ান আক্তার হাসান সুপরিচিত দেওয়ান মামু’র জানাযার নামায শেষে দাফন করা হয়েছে।
গত ১১ জুলাই মঙ্গলবার বিকাল আড়াইটায় হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাযার নামাযে ইমামতি করেন মরহুম দেওয়ান মামু’র ভাইপো হাফেজ দেওয়ান মোঃ সালমান। নামাযের পূর্বে মরহুমের আধ্যাত্মিক ও আমৃত্যু মানবসেবা কার্যক্রমের বিভিন্ন দিক উল্লেখ করে স্মৃতিচারণ করেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি মোঃ শহীদুল্লাহ খান, এআইজিপি মালিক খসরু, হবিগঞ্জ জেলা চেয়ারম্যান সমিতির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, ছেলে দেওয়ান আমির খসরু শাহজাহান, সর্দার আব্দুল মন্নান, শাহ হাসান আলী ফুল মিয়া, ইয়াদুল হোসেন লুদু, জিকে গফ্ফার প্রমূখ।
জানাযার পূর্বে হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র ঈদগাহ ময়দানে মরহুমের কফিনে শ্রদ্ধা নিদেবন করেন।
শেষে হাজারো ভক্ত আশেকান স্বজনদের কান্ন আহাজারী ও পবিত্র কোরআনের আয়াত পাঠন্ত অবস্থায় হবিগঞ্জ উত্তর বহুলা বাইপাস সড়কস্থ দেওয়ান বাড়ীর তাজমহলাকৃতি অট্টালিকার সু-প্রসস্থ আঙ্গিনায় পুষ্প পরিবেষ্টিত স্থানে দাফন করা হয়েছে।
উল্লেখ্য, দেওয়ান মামু গত সোমবার ঢাকার গ্রীল লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০৭ বছর বয়সে ইন্তেকাল করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com