বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

দুর্ঘটনায় পুত্রের মৃত্যু ॥ শোক সইতে না পেরে একদিন পর পিতার মৃত্যু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০১৭
  • ৫৯৬ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে পুত্র শোক সইতে না পেরে পিতার মৃত্যু হয়েছে। সেই পিতা হলেন, উপজেলার সেনারকান্দি গ্রামের বাসিন্দা হাজী করম উদ্দিন (৯০)। গতকাল বুধবার সকাল ৯টায় উপজেলা সদরের হামিদনগরের বাসায় তিনি মারা যান। গত সোমবার মারা যান তার ছেলে ময়না মিয়া।
জানা গেছে, সোমবার বেলা ২ টার দিকে হাজী করম উদ্দিনের ছেলে ময়না মিয়া সিএনজি অটোরিকশাযোগে মিরপুর থেকে ঢাকা-সিলেট মহাসড়ক পথে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মহাসড়কের উপজেলা সদর সংলগ্ন ইসলামাবাদস্থ মোহনা কমিউনিটি সেন্টারের কাছে তাকে বহনকারী সিএনজির সাথে একটি প্রাইভেটকারের সংঘর্ষ হয়। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নেয়ার পর রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। মঙ্গলবার (৪ জুলাই) সকালে ছেলের লাশ বাড়িতে এসে পৌছে। ছেলে লাশ দেখে বৃদ্ধ পিতা হাজী করম আলী বাকরুদ্ধ হয়ে পড়েন। গতকাল বুধবার সকাল ৯টায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। এ নিয়ে পরিবারে চলছে শোকের মাতম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com