শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

হবিগঞ্জ শহর থেকে নিখোঁজ দুই সহোদর শিশু উদ্ধার

  • আপডেট টাইম বুধবার, ৫ জুলাই, ২০১৭
  • ৭০৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহর থেকে নিখোঁজ দুই সহোদর শিশুকে উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ৩ দিন পর গতকাল মঙ্গলবার ভোরে হবিগঞ্জ সদর থানার এসআই পার্থ রঞ্জন চক্রবর্তীর নেতৃত্বে কোর্ট স্টেশন পুলিশ ফাড়ির টিএসআই টিপু সুলতানসহ একদল পুলিশ সিলেট শাহজালাল (রহ) এর মাজার গেইট এলাকা থেকে তাদের উদ্ধার করে। তবে ওই দুই শিশুকে কেউ অপহরণ করেনি তারা স্বেচ্ছায় বাড়ি থেকে পালিয়েছিল বলে পুলিশকে জানায়।
গতকাল দুপুর ১২টার দিকে হবিগঞ্জ সদর থানায় সংবাদ সম্মেলন করা হয়। এতে ওই দুই শিশুকে হাজির করা হয়। এ সময় তারা সাংবাদিকসহ পুলিশকে জানায় তাদের কেউ অপহরণ করেনি। তারা স্বেচ্ছায় গিয়েছিল। অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী এ তথ্য নিশ্চিত করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সদর থানার ওসি ইয়াছিনুল হকসহ কর্মকর্তাবৃন্দ। সংবাদ সম্মেলনে ওই দুই শিশু জানায়, তাদের দীর্ঘদিনের ইচ্ছা ছিল সিলেট শাহজালাল (রহঃ) এর মাজার দেখবে। কিন্তু সেখানে যেতে না পারায় গত ১ জুলাই স্বেচ্ছায় ঘরে থাকা ট্রাঙ্ক থেকে ২১ হাজার টাকা নিয়ে সিলেট-বিরতিহীন বাসযোগে সিলেট যায়। মাজার এলাকায় কিছু সময় ঘুরাঘুরির পর রেল স্টেশনে গিয়ে ঘুমায়। ওই দিন বিকালে ৭ হাজার টাকা দিয়ে একটি হাওয়াই মোবাইল ফোন ও একটি সিম কিনে যার নং-০১৭১২-২৮০৭৫৭ এবং চার্জার ফ্যান কিনে রিকশাযোগে শাহজালাল (রহ) ও শাহপরান (রহ) এর মাজার ঘুরে দেখে। পরে রাতে রেল স্টেশনে ঘুমায়। ৩ জুলাই বাসযোগে নরসিংদী পাচদোনার ড্রিমল্যান্ড পার্কে যায়। সেখানে ঘুরাঘুরির পর পুনরায় বাসযোগে ভৈরব রেলস্টেশনে আসে। সেখান থেকে ট্রেনযোগে সিলেটে ফেরত আসে। পথিমধ্যে ট্রেনে টিটি তাদের ধরলে ৩শ টাকা দিয়ে রেহাই পায়। এক পর্যায়ে তাদের টাকা শেষ হয়ে যায়। রাতে ট্রেনে অবস্থানের পর গতকাল মঙ্গলবার ভোরে রেল ষ্টেশন থেকে রিক্সযোগে শাহজালাল (রহঃ) মাজার গেইট এলাকায় আসলে পুলিশ তাদের দেখতে পায় এবং আটক করে হবিগঞ্জ সদর থানায় নিয়ে আসে। সংবাদ সম্মেলন শেষে দুই শিশুকে তাদের পিতা আব্দুস শহীদ খানের জিম্মায় দেয়া হয়।
উল্লেখ্য দুই সহোদর সামির (১০) ও অভি (৮) গত ১ জুলাই ভোর ৫টা ৪০ মিনিটে বাসা থেকে আকস্মিকভাবে নিখোঁজ হয়। তার আত্মীয়-স্বজনরা সম্ভাব্য সকল খোঁজ করেও তাদের সন্ধান পায়নি। শিশু সামির বড় বহুলা হাফিজিয়া মাদরাসার ছাত্র ও অভি টাউন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র। শনিবার রাত ১০টার দিকে শহীদ খান হবিগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরী করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com