বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের নয়া কমিটি ॥ শওকত সভাপতি, নুর উদ্দিন সম্পাদক, ছানু যুগ্ম সম্পাদক

  • আপডেট টাইম শনিবার, ১ জুলাই, ২০১৭
  • ৬৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের আগামী ২০১৭-২০১৮ বছরের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে আবু ছালেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী শওকতকে (ইন্ডিপেন্ডেন্ট টিভি) সভাপতি, সহ-সভাপতি এমএ মজিদ (দিগন্ত টিভি), সাধারণ সম্পাদক মোহাম্মদ নুর উদ্দিন (জিটিভি), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ছানু মিয়া (মোহনা টিভি) ও আব্দুর রউফ সেলিমকে (এসএ টিভি) কোষাধ্যক্ষ করে ১১ সদস্য বিশিষ্ট নয়া কমিঠি গঠন করা হয়েছে।
সদস্যরা হলেন হারুনুর রশীদ চৌধুরী (এনটিভি), চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ (চ্যানেল আই), শাহ ফখরুজ্জামান (দিপ্ত টিভি), রাসেল চৌধুরী (বৈশাখী টিভি)। এছাড়া বিগত কমিটির সভাপতি সায়েদুজ্জামান জাহির (আরটিভি) ও শাকিল চৌধুরী (একাত্তর টিভি) পদাধিকার বলে সদস্য নির্বাচিত হয়েছেন।
এর পূর্বে গতকাল শুক্রবার বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে হবিগঞ্জ জেলা টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্টিত হয়। সংগঠনের সভাপতি সায়েদুজ্জামান জাহিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাকিল চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দৈনিক হবিগঞ্জ জনতার এক্সপ্রেস পত্রিকার সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, দৈনিক প্রতিদিনের বাণীর সম্পাদক মোহাম্মদ শাবান মিয়া। বার্ষিক সভায় বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হারুনুর রশীদ চৌধুরী, সাবেক সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, রাসেল চৌধুরী, শাহ ফখরুজ্জামান, এম এ মজিদ, আবু ছালেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী শওকত, প্রদীপ দাস সাগর, আব্দুল হালীম, মোহাম্মদ নুর উদ্দিন, এসএম সুরুজ আলী, মোঃ ছানু মিয়া, আব্দুর রউফ সেলিম, ইলিয়াস আলী মাসুক প্রমুখ।
সাধারণ সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার এম এ মজিদ প্রতিটি পদে একজন করে প্রার্থী থাকায় সকলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষনা করা হয়। পরিশেষে অতিথিবৃন্দ ও সকল সদস্যরা মধ্যাহ্ন ভোজে অংশ গ্রহন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com