সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

প্রসঙ্গ নবীগঞ্জ

  • আপডেট টাইম রবিবার, ২৫ জুন, ২০১৭
  • ৭৩৯ বা পড়া হয়েছে

আশরাফুল নওশাদ

২০১৬ সালের শেষান্তে এসে আমাদের প্রিয় স্কুল “নবীগঞ্জ জে কে হাই স্কুল” এর শতবর্ষ পালিত হলো। অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে। খবরটি জেনেছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের কল্যাণে। দূর্ভাগ্যবশত প্রবাসী হয়ে যাওয়ার কারনে আমি বা আমরা এরকম একটা মহতী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারি নাই। সে দু:খ-টা থেকেই গেলো। সে যাই হোক  উপস্থিত থাকা বড় কথা নয়। শতবর্ষ উৎযাপিত হয়েছে সেটাই বড় কথা। যারা এই অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। ঢাকায় থাকা কালীন ২০১১ সালের প্রথম দিকে লেখা স্মৃতিচারন মূলক আমার একটি কবিতা প্রকাশ করলাম। যেখানে উঠে এসেছে নবীগঞ্জের নানা আনন্দঘন কর্মজজ্ঞ, আমার প্রিয় স্কুল, সহপাঠি, ছোটবড় খেলার সাথী, বন্ধুদের নাম সহ পারিপার্শ্বিকতার বর্ণনা। আমি নিশ্চিত করেই জানি আমার অনেক সহপাটি বন্ধু সহ খেলার সাথীদের নাম বাদ পড়েছে। লেখার মূহুর্তে মনে করতে পারিনি সে জন্যে ক্ষমাপ্রার্থী।
কেমন আছে চারপাশ
ব্যস্ত শহরের ব্যস্ত মানুষ
কংক্রিটের স্তুপে গড়েছি আবাস,
জীবন যুদ্ধে লিপ্ত সদা যেন নিজ
গৃহে পরবাস।
অসংখ্য শব্দ কালো ধূয়া মারিয়ে আমি এখন
ফেলতে পারিনা নির্মল নিশ্বাস,
জানতে ইচ্ছে করে তাই কেমন আছে আমার
ফেলে আসা চারপাশ।
কেমন আছে শতবর্ষে বর্ষিয়ান প্রিয় স্কুল যুগল
কিশোর উচ্চ বিদ্যালয়,
কেমন আছেন তারা শিক্ষাগুরুসব যাদের তরে
কেবলই শ্রদ্ধায় মাথা নত হয়।
কেমন আছে তারা মনে রাখা না রাখা প্রিয় বন্ধুরা
আমার সব,
কে জানে কোথায় আছে নেই মনে, মুছে গেছে
অনেকের মূখাবয়ব।
কেমন আছে মিহির হাবিব মিলন এনামুল হারুন নুরুল হুদা ফরিদ শাহিদ পূণ্যব্রত রথিস নবাব
গৌরহরি আর বনমালী দাশ,
কেমন আছে দোলা রতœা সায়মা শিলা সন্ধ্যা মায়া
সালেহা সন্ধ্যা আর বেলারাণী দাশ।
কেমন আছে রুনু কুদ্দুস সেলিম জুবায়ের আতা
লাবলু প্রেমতোষ আর মোহন রায়।
কেমন আছে নিলাদি মিরা রেখা কবি নমি মণি মিনা পদ্মা আর মিনা রায়।
কেমন আছে রথীন্দ্র জয়ন্ত অনু নারায়ন কানাই তাপস আচার্য্য রিন্টু রায় আর ইন্দুভূষণ দাশ,
কেমন আছে সোহেল শহিদ হিরু বেবু বাবুল মিল্টন
তোফায়েল লুতু নিশি আর রানা দাশ।
কেমন আছে স্বপন সাফি আজির মুকিত লোদন ভক্ত কানন আর কামিনী,
কেমন আছে ছিল যত আমার প্রিয় ছোট ভাই আর
আদরের সব আদরিনি।
কেমন আছে শান্তবাড়ীর শেয়াল মামারা সন্ধ্যা হতেই
তুলতো যারা হুক্কাহুয়া ধ্বনি,
কেমন আছে সকাল বিকাল ঝাপ দেয়া আমাদের সেই
সরকারী পুষ্কুরিনি।
কেমন আছে দাড়িয়াবান্ধা কোর্টে অগণিত পদাঘাতে
থেতলে যাওয়া ঘাস,
কেমন আছে আষাঢ় শ্রাবণে অবিরাম বৃষ্টি ঝরা
মেঘলা আঁকাশ।
কেমন আছে নিত্য সন্ধ্যায় ধবল বকের ভারে নূহ্য
হওয়া ঝাড়ের বাঁশ,
কেমন আছে ঘরের বেড়ার সরু দিয়ে ঢোকা কনকনে
শীতের প্রশ্বাস।
কেমন আছে জলে কাদায় গড়াগড়ি করা বাতাবি লেবুর ফুটবল আর কর্দমাক্ত মাঠ,
কেমন আছে ডিংগি নৌকা আর এপার ওপারের
পিচ্ছিল খেয়াঘাট।
জানতে ইচ্ছে করে এখনো কি দেখা যায় শিমুলের
ফুলে ঝুলে থাকা মধুচোষা শালিকের ঝাঁক,
জানতে ইচ্ছে করে পোষা পায়রাগুলো এখনো কি ডিগবাজী খায় আর ডাকে বাক্ বাকুম বাক্।
জানতে ইচ্ছে করে মাঠের পরে অশ্বথ গাছে এখনো
খেলা করে কি বাউল বাতাস,
জানতে ইচ্ছে করে কেমন আছে নানা রং এ রাঙ্গানো
আমার গাঁয়ের বারোমাস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com