বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

লায়ন্স ক্লাব অব হবিগঞ্জের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম রবিবার, ২৫ জুন, ২০১৭
  • ৬৩৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল লায়ন্স ক্লাব অব হবিগঞ্জের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল ১১টায় জেলা পরিষদ হলরুমে শতাধিক হতদরিদ্রদের মাঝে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। লায়ন্স ক্লাব অব হবিগঞ্জের প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিনিয়ার মনসুর রশীদ কাজলের সভাপতিত্বে ও সেক্রেটারী লায়ন এস এম আব্দুল আউয়ালের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী। ঈদ সামগ্রী বিতরণকালে ডাঃ মুশফিক লায়ন্স ক্লাবের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং তিনি বলেন, বিগত তিন বছর যাবত লায়ন্স ক্লাব আর্তমানবতার সেবায় কাজ করে সুনাম অর্জন করেছে। এ কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট লায়ন এডঃ এস এম বজলুর রহমান, ভাইস প্রেসিডেন্ট লায়ন এডঃ এস এম আলী আজগর, লায়ন মোঃ রফিক মিয়া, লায়ন মোঃ লিটন মিয়া, জয়েন্ট সেক্রেটারী লায়ন মোঃ জালাল উদ্দিন, ট্রেজারার লায়ন মোঃ আঃ কাইয়ুম, ডিরেক্টর লায়ন ডাঃ মোঃ আহমুদুর রহমান আব্দাল, লায়ন মোঃ মর্তুজ আলী, চার্টার মেম্বার লায়ন সৈয়দ হুমায়ন কবীর, লায়ন গাজী মিসবাহ উদ্দিন, লায়ন মোঃ আব্দুর রহমান, লায়ন আলহাজ্ব মুজাহিদ হোসেন চৌধুরী, লায়ন মীর একেএম জামিলুন্নবী ফয়সল, মেম্বার লায়ন এমএ মুমিন চৌধুরী বুলবুল, লায়ন ইঞ্জিঃ মোঃ জয়নাল উদ্দিন খান, লায়ন চৌধুরী মিজবাহুল বারী লিটন, লায়ন মোঃ এখলাছুর রহমান গোলাপ, লায়ন সাব্বির আহমেদ মিটু, লায়ন একেএম মঈন উদ্দিন চৌধুরী সুমন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com