সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জে নিজের জীবনবাজি রেখে বাঘ আটক করলো দুঃসাহসিক জাকির

  • আপডেট টাইম সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৬১৬ বা পড়া হয়েছে

SAMSUNG CAMERA PICTURESকিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে পরিবেশ ও বন-বিভাগের কর্মকর্তারা বাঘ আটক করতে ব্যর্থ হলেও জীবনবাজি রেখে প্রায় ৬ ফুট লম্বা একটি বড় ধরনের মেছোবাঘকে ধস্তাধস্তি করে আকঁড়ে ধরলো জাকির নামের এক সাহসী যুবক। বাঘকে আটক করতে গিয়ে জাকির সহ আহত হয়েছেন ৩জন। আহতরা হলো, উপজেলার কুর্শী ইউনিয়নের হৈবতপুর গ্রামের আব্দুর রহিমের পুত্র জাকির হোসেন (২৮) ও পার্শ্ববর্তী লস্করপুর গ্রামের মৃত মনির উদ্দিনের পুত্র কামাল হোসেন (৩০), জুহুরপুর গ্রামের কালা মিয়ার পুত্র ময়নুল হোসেন (১২) তাদেরকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সুত্রে জানা যায়, গতকাল রবিবার সকাল ৯টার দিকে হঠাৎ কুর্র্শী ইউনিয়নের আব্দুল করিমের বাড়ির একটি শিমুল গাছের ডগায় একটি বড় ধরনের মেছোবাঘ বসে থাকতে দেখা যায়। এই বাঘটি নজরে আসার সাথে সাথেই পাড়া প্রতিবেশী ও থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। এক পর্যায়ে পরিবেশ ও বন বিভাগ হবিগঞ্জ জেলার সাতছড়ির কর্মকর্তাদের প্রশাসনের পক্ষ থেকে বাঘটিকে ধরার জন্য খবর দিলে পরিবেশ ও বন বিভাগের ২  কর্মকর্তা এসে বাঘটি ধরতে ব্যর্থ হয়ে ফিরে যান। এক SAMSUNG CAMERA PICTURESপর্যায়ে বাঘটি একটি জঙ্গলের ঝোপের ভিতরে আশ্রয় নেয়। তাৎক্ষনিক সময়ে সাহসী যুবক জাকির সহ অন্যান্য লোকজন ওৎপেতে জঙ্গলের চারিদিকে দাড়িয়ে থাকলে হঠাৎ যুবক জাকিরের নজরে আসে বাঘটি জঙ্গল থেকে বেরিয়ে আসতে। সাথে সাথেই খালি হাতে বাঘের উপর ঝাপিয়ে পড়ে দুঃসাহসিক যুবক জাকির হোসেন। এ সময় জাকিরকে বাঘ আক্রমন করে আহত করলেও বাঘের ঘাড় ছাড়েনি জাকির। এ সময় উপস্থিত স্থানীয় জনতার সহায়তায় বাঘটিকে আটক করে বেধে আবারও পরিবেশ ও বন বিভাগে খবর দেয়া হয়। পরে বন বিভাগীয় কর্মকর্তা রফিকুল ইসলাম সহ একদল কর্মী এসে সম্পূর্ণ অক্ষত অবস্থায় বাঘটিকে তাদের হেফাজতে নিয়ে অবমুক্ত করা হয়। জীবন ঝুকি নিয়ে বাঘ আটকানোর জন্য দুঃসাহসিক যুবক জাকিরকে ধন্যবাদ জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com