বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

কুশিয়ারার কালনী নদীর ভাঙ্গন পরিদর্শনে এমপি মজিদ খাঁন

  • আপডেট টাইম রবিবার, ২৫ জুন, ২০১৭
  • ৬১৮ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ কুশিয়ারার কালনী নদীর ভাঙ্গন কবলিত, কাকাইলছেও চৌধুরীবাজার আকস্মিক পরিদর্শন করেছেন বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খান।
জানা যায়, আজমিরীগঞ্জের কাকাইলছেও চৌধরীবাজার সংলগ্ন কুশিয়ারার কালনী নদীতে বেশ কয়েক বছর ধরে ভাঙ্গন শুরু হয়েছে। ইতিমধ্যে কটি ব্যবসা প্রতিষ্টান, বাঁশ বাজার, নৌকাঘাটেরর পাকা সিঁড়ি, দেয়াল সহ সংলগ্ন ফসলীজমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সম্প্রতি আবারও শুরু হয়েছে ভাঙ্গন। গত এক সপ্তাহে ৩টি ব্যবসা প্রতিষ্টান বিলীন হয়ে গেছে। গতকাল শনিবার বিকাল ৩টায় বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য এডঃ আব্দুল মজিদ খাঁন, কাকাইলছেও চৌধুরী বাজারের নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন। কাকাইলছেও চৌধুরী বাজারে সংক্ষিপ্ত আলোচনা সভায় ওই বাজার নদী ভাঙ্গনের কবল থেকে রক্ষাকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান। ওই সময় আওয়ামী লীগ সহ এর অঙ্গ সংগঠন সমূহের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য কাকাইলছেও চৌধুরী বাজারকে নদী ভাঙ্গনের কবল থেকে রক্ষা কল্পে স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নূরূল হক ভূঁইয়া ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মিসবাহ উদ্দিন ভূঁইয়ার উদ্যোগে বাজারের ব্যবসায়ীদের অর্থায়নে ও সেচ্ছা শ্রমের মাধ্যমে ইট ও কংক্রিট ভর্তি বস্তা নৌকা দিয়ে ভাঙ্গন কবলিত স্থান গুলোতে ফেলা হচ্ছে। ইউপি চেয়ারম্যান  আলহাজ্ব মোঃ নূরূল হক ভূঁইয়া জানান, ব্যাপকভাবে নদী ভাঙ্গন শুরু হয়েছে। ইতিমধ্যে প্রায় ৪ থেকে ৫ লাখ টাকা ব্যয়ে ভাঙ্গন কবলিত স্থান সমূহে ইট ও কংক্রিট ভর্তি বস্তা ফেলা হয়েছে। এ ছাড়া চৌধুরী বাজারের ব্যবসায়ী ও জাপা নেতা মোঃ কাপ্তান সারোয়ার, হাজী মোঃ একরাম হোসেন, শংকর রায়, উত্তম দেব, ডাঃ আব্দুল হাসিম সহ অনেকেই জানান, বাজারের প্রায় অর্ধ-শতাধিক বিভিন্ন ধরণের ব্যবসা প্রতিষ্টান নদী ভাঙ্গনের ঝুঁকিতে রয়েছে। যে কোন সময় বড় ধরণের দূর্ঘটনার আশংখা করছেন ব্যবসায়ীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com