বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচঙ্গে ইয়াবাসহ যুবক গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ২১ জুন, ২০১৭
  • ৬৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলা সদর থেকে ১০ পিচ ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাত সাড়ে ৯টায় তাকে গ্রেফতার করে।
জানা যায়, বানিয়াচং উপজেলা সদরের মাদারীটুলা গ্রামের মমিন উল্লার পুত্র মাদক বিক্রেতা সাইফুল উরফে সাইফ উদ্দিন (২২) মাদক বিক্রি করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং থানার সেকেন্ড অফিসার এসআই ওমর ফারুক মোড়লের নেতৃত্বে এসআই আব্দুর রহমান ও এএসআই দেলোয়ার অভিযান চালিয়ে সাগরদিঘীর উত্তরপাড়ের ব্র্যাক স্কুলের ভেতর থেকে তাকে আটক করে। এ সময় তার দেহ তল্লাসী চালিয়ে ১০ পিচ ইয়াবা উদ্ধার করে। তার বিরুদ্ধে বানিয়াচং থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মাদক ব্যবসায়ীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং থানার সেকেন্ড অফিসার এসআই ওমর ফারুক মোড়ল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com