শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

চীফ জুডিশিয়াল আদালতের ৬-১০তলা সম্প্রসারণ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ জুন, ২০১৭
  • ৬৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৬-১০ তলা উর্ধমুখী সম্প্রসারণ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গত সোমবার সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ আবুু জাহির এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ২১ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়ন করছে হবিগঞ্জ গণপূর্ত বিভাগ। এই ভবন নির্মিত হলে হবিগঞ্জ জেলার বিচারপ্রার্থী, আইনজীবী ও বিচারকগণের দীর্ঘদিনের সমস্যা সমাধান হবে। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে হবিগঞ্জ জেলা ও দায়রা জজ মোঃ আতাবুল্লাহ, জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ সহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি এডঃ মোঃ আবু জাহির এমপি। এতে জেলা ও দায়রা জজ মোঃ আতাবুল্লাহসহ সরকারি কর্মকর্তা এবং আইনজীবী সমিতির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com