বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোলাম মোস্তফা রফিকের রিমান্ড না-মঞ্জুর

  • আপডেট টাইম শুক্রবার, ১৬ জুন, ২০১৭
  • ৬৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড আবেদন না মঞ্জুর হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শম্পা জাহান রিমান্ডের আবেদন না-মঞ্জুর করে তাকে একদিন জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন। গতকাল বৃহস্পতিবার সকালে কারাগার থেকে গোলাম মোস্তফা রফিককে আদালতে উপস্থিত করা হয়। এর পর তদন্তকারী কর্মকর্তা ওমর ফারুকের আবেদনের প্রেক্ষিতে ৫ দিনের রিমান্ড আবেদনের বিষয়ে শুনানী শুরু হয়। গোলাম মোস্তফা রফিকের পক্ষে প্রায় ৩০ জন আইনজীবী এই রিমান্ড আবেদনের বিরোধিতা করেন। দীর্ঘ শুনানী শেষে বিজ্ঞ বিচারক জামিনের আবেদন না মঞ্জুর করে জেল গেটে একদিন জিজ্ঞাসাবাদের আদেশ দেন।
গোলাম মোস্তফা রফিকের আইনজীবী আফজাল আহমেদ এ সময় জামিনের আবেদন করলে বিজ্ঞ বিচারক তা না-মঞ্জুর করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com