বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

ইকরামে ওএমএসের চাউল বিক্রিতে অনিয়মের অভিযোগ

  • আপডেট টাইম শুক্রবার, ১৬ জুন, ২০১৭
  • ৬৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গের সুজাতপুর ইউনিয়নে ওএমএস এর চাউল ন্যায্যমূল্যে বিক্রিতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে এলাকার ৩ শতাধিক ক্ষতিগ্রস্থ কৃষক বানিয়াচঙ্গ উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
প্রকাশ, চলতি বোরো মৌসুমে সুজাতপুর ইউনিয়নের কৃষকদের বোরো ধানের জমিগুলো অকাল বন্যার পানিতে তলিয়ে যায়। এতে কৃষকদের মধ্যে খাদ্য সংকটের সৃষ্টি হয়। এ প্রেক্ষিতে সরকার কৃষকদের কাছে ন্যায্যমুলে চাউল বিক্রির জন্য সুজাতপুর ইউনিয়নের ওএমএস এর ডিলার হিসেবে মোঃ মোবাশ্বির আহমেদ বাছিরকে। নিয়োগ পাওয়ার পর থেকে যে পরিমাণ চাল প্রতি ওয়ার্ডে বিক্রি করার কথা সে পরিমাণ চাল মোবাশ্বির আহমেদ বাছির বিক্রি করছেন না। নিয়ম অনুযায়ী প্রতি সপ্তাহে ৬দিন দোকান খোলা থাকার কথা থাকলেও ২/৩দিন দোকান খোলা রাখা হয়। এর মধ্যে ঘন্টা দুয়েক কৃষকদের মাঝে চাল বিক্রি করে দোকান বন্ধ করে দেয়া হয়। এতে কৃষকদের দুর্ভোগ দিন দিন বেড়েই চলেছে। অভিযোগে বলা হয়, যে পরিমাণ চাল ডিলারের গুদামে আসার কথা সে পরিমাণ চাল গুদামে দেখা যাচ্ছে না। এত এলাকাবাসী ও কৃষকদের মাঝে কৌতুহলের পাশাপাশি হতাশা সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসারের নিকট দাবী জানানো হয়। এ ব্যাপারে বানিয়াচঙ্গ উপজেলার নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ জানান, অভিযোগের বিষয়টি আমরা তদন্ত করে দেখবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com