বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে দু’সন্তানের জননীর আত্মহত্যা

  • আপডেট টাইম রবিবার, ১১ জুন, ২০১৭
  • ৫৮৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মুরাদপুর গ্রামে দু’সন্তানের জননী বিষপানে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার সকালে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করেছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, আন্দিউড়া ইউনিয়নের মুরাদপুর গ্রামের মৃত ইমাম হোসেনের মেয়ে অজুফা খাতুন ৩০ কে বিয়ে দেয় খড়কী গ্রামের জিয়াউর রহমানের কাছে। বিয়ের পর তাদের দু’টি সন্তান জম্ম নেয়। কয়েক বছর আগে অজুফার স্বামী জিয়াউর রহমান জীবিকার তাগিদে নাইজেরিয়া চলে যায়। এর পর থেকে দু’সন্তান নিয়ে অজুফা বাবার বাড়ী মুরাদপুরে থাকতেন।
সম্প্রীতি অজুফা মানসিক রোগে আক্রান্ত হলে বিভিন্ন ডাক্তার ও কবিরাজের চিকিৎসা করায়। বুধবার অজুফা গুনিয়াউক পীরের বাড়ীতে যায়। সেখান থেকে রাতে ফিরেই বিষপান করে। পরে তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মনবাড়ীয়া সদর হাসপাতালে রেফার করেন। ব্রাহ্মনবাড়ীয়া নিয়ে যাওয়ার সময় অজুফা রাস্তায় মারা যায়।
থানার ওসি তদন্ত মোঃ সাজেদুল ইসলাম পলাশ জানান, এ ব্যাপারে অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রির্পোট ছাড়া মৃত্যুর প্রকৃত কারন বলা যাবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com