বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে তেলবাহী ট্যাংক লরির ধাক্কায় প্রাণ কোম্পানীর কর্মকর্তা নিহত

  • আপডেট টাইম সোমবার, ৫ জুন, ২০১৭
  • ৫৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার রতনপুর ডাক্তারবাড়ী গেইট এলাকায় তেলবাহী ট্যাংক লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী প্রাণ কোম্পানীর কর্মকর্তা সোহাগ বিশ্বাস (২৬) নিহত হয়েছে। এ সময় তার সঙ্গী রনজিৎ সেন (২৫) আহত হন। গতকাল রবিবার সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি জসিম উদ্দিন খন্দকার জানান, প্রাণ-আরএফএল কোম্পানীর লিফ্ট ইঞ্জিনিয়ার সোহাগ বিশ্বাস রবিবার বিকেলে ব্যাংকে টাকা জমা দেয়ার জন্য মোটরসাইকেল যোগে মাধবপুর যাচ্ছিলেন। তিনি উল্লেখিত স্থানে পৌছুলে সিলেটগামী একটি তেলবাহী ট্যাংক লরি তাকে ধাক্কা দেয়। এতে সোহাগ ঘটনাস্থলেই প্রাণ হারান। ট্যাংক লরিটি আটক করা যায়নি।
তিনি আরও জানান নিহত সোহাগ বিশ্বাস গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মুসাখা গ্রামের সুধীর চন্দ্র বিশ্বাসের ছেলে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত মটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com