বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জের ফুটারমাটি গ্রামে শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম শুক্রবার, ২ জুন, ২০১৭
  • ৬২৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ পবিত্র মাহে রমজান উপলক্ষে মোঃ আব্দুল হাই ছাবু ও হাজী আজিজুল হক চৌধুরীর যৌথ উদ্যোগে নবীগঞ্জের ফুটারমাটি গ্রামের শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। এতে সার্বিক সহযোগীতায় ছিলেন যুক্তরাজ্য প্রবাসী মছনু আহমেদ চৌধুরী ও মাহবুবুল কবির। গতকাল বৃহস্পতিবার দুপুরে ফুটারমাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এনটিভি’র নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি মহিবুর রহমান চৌধুরী তছনুর পরিচালনায় ও খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠানের উদ্যোক্তা হাজী আজিজুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুর্শি ইউনিয়ন চেয়ারম্যান আলী আহমদ মুসা। এতে উপস্থিত ছিলেন, ফুটারমাটি এ-ওয়ান যুব সমবায় সমিতি লিমিডেট এর ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ কবির, বিশিষ্ট মুরুব্বি হাজী মোঃ নুর মিয়া, নানু মিয়া চৌধুরী, আব্দুল বাছিত, কদর উদ্দিন, চ্যানেল এস প্রতিনিধি বুলবুল আহমদ, মিজানুর রহমান সুহেল, জাকির হোসেন চৌধুরী, ক্যামেরাম্যান মনির হোসেন, রাহি আহমদ চৌধুরী, ফয়ছল আহমদ চৌধুরীসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে খাদ্য সামগ্রী বিতরনের পূর্ব মুর্হুতে উদ্যোক্তা ও আর্থিক সহযোগীতাকারী ও বিশ্ববাসীর শান্তি কামনায় মোনাজাত করেন মোঃ সেলিম মিয়া। এ সময় অতিথিরা শতাধীক পরিবারের মধ্যে ৪ কেজি পিয়াজ, ২ লিটার তেল, ১ কেজি ডাল, ১ কেজি ছানা, ১ কেজি চিনি, ১ কেজি ময়দা দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com