বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাতৃছায়া এন্ড হাই স্কুলের কৃতি ছাত্র-ছাত্রীদের রোপ্য পদক প্রদান

  • আপডেট টাইম সোমবার, ২৯ মে, ২০১৭
  • ৭৭৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গত ২৫ মে হবিগঞ্জ মাতৃছায়া কেজি এন্ড হাই স্কুলে ১ম সাময়িক পরীক্ষায় প্রত্যেক শ্রেণীতে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের রৌপ্য পদক প্রদান করা হয়। উক্ত পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাবিনা আলম। বিশেষ অতিথি ছিলেন বৃন্দাবন সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ, হবিগঞ্জ সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ জাহান আরা খাতুন, বিশিষ্ট কবি তাহমিনা বেগম গিনি, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মোঃ শাহাদত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক বন্ধু মঙ্গল রায়। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রিন্সিপাল নিলীমা ইব্রাহীম।
অতিথিগণ বলেন, স্কুল কেন্দ্রিক পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের রোপ্য পদক প্রদান নিঃসন্দেহে একটি ব্যকিক্রমী চিন্তা। এতে ছাত্র-ছাত্রীদের মাঝে ভাল করার প্রতিযোগিতা তৈরী হবে। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক পার্থ সারথি রায়। সাবির্ক সহযোগীতায় ছিলেন স্কুলের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
উল্লেখ্য প্রতি সাময়িক পরীক্ষায় অনুরূপ পুরস্কার প্রদান করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com