বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ জেলা জাসদের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফিরোজ আর নেই ॥ এমপি আবু জাহিরসহ বিভিন্ন মহলের শোক

  • আপডেট টাইম রবিবার, ২৮ মে, ২০১৭
  • ৬৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সমাজতান্ত্রিক দলÑজাসদ স্থায়ী কমিটির সদস্য ও জেলা জাসদের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফিরোজ ইন্তেকাল করেছেন। গতকাল শনিবার বিকাল ৪টা ৫৫ মিনিটে ঢাকা বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহী…..রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বেশ কিছুদিন ধরে দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
আজ দুপুর ২টায় হবিগঞ্জ শিরিষতলা মাঠে ১ম নামাজে জানাজা ও বাদ আসর মরহুমের গ্রামের বাড়ি চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের দৌলতপুর গ্রামের ঈদগাহ ময়দানে ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।
এদিকে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির। গতকাল রাতে সংবাদপত্রের প্রেরিত এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এছাড়াও তাঁর মৃত্যুতে শোক করেছেন জেলা জাসদের সভাপতি এডঃ তাজ উদ্দিন আহমেদ সুফী, সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, জেলা বাসদের সমন্বয়ক এডঃ জুনায়েদ আহমেদ, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক পীযূষ চক্রবর্তী। সংবাদপত্রে প্রেরিত এক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com