শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

মাধবপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন

  • আপডেট টাইম বুধবার, ২৪ মে, ২০১৭
  • ৬৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নে কমলানগর গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গিয়ে উঠেছে প্রেমিকা। গত মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। এ দৃশ্য দেখতে গ্রামের লোকজন প্রেমিকের বাড়িতে ভীড় জমায়।
জানা যায়, উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলানগর গ্রামের বাসিন্দা মনতলা শাহজালাল বিশ্ববিদ্যালয় কলেজের কর্মচারি সিরাজ উদ্দিনের কন্যা চৌমুহনী স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্রী নাহিদা আক্তারের সঙ্গে একই গ্রামের জুরু মিয়ার পুত্র একই ক্লাসের ছাত্র শিমুলের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তারপর তারা প্রায়ই গোপনে দেখা সাক্ষাত করত। মঙ্গলবার সকালে নাহিদা প্রেমের স্বীকৃতি পেতে ও শিমুল কে বিয়ে করার দাবিতে শিমুলের বাড়িতে গিয়ে উঠে অনশন শুরু করে।
নাহিদা জানান, শিমুলকে ছাড়া সে বাচতে না। শিমুলের চাচি রং মালা জানান, শিমুল বাড়িতে নেই। মেয়েটি অপ্রাপ্ত বয়স্ক। এ অবস্থায় আমরা কি করব বুজতে পারছি না। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত অনশন চলছিল। এ ব্যাপারে ওসি মোক্তাদির হোসেন জানান, ঘটনার বিস্তারিত জানার জন্য পুলিশ পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com