শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

হবিগঞ্জ জেলা সিএনজি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের মোতাচিছরুল ইসলামকে সংবর্ধনা

  • আপডেট টাইম সোমবার, ২২ মে, ২০১৭
  • ৭৩৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা সিএনজি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে সিএনজি মালিক সমিতির সভাপতি মোতাচ্ছিরুল ইসলামকে সংবর্ধনা দেয়া হয়। গত শনিবার হবিগঞ্জ জেলা সিএনজি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে হবিগঞ্জ জেলা সিএনজি মালিক সমিতির সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় চেম্বার অব কমার্সের বার বার নির্বাচিত ও হবিগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলামকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হবিগঞ্জ জেলা সিএনজি মালিক সমিতির ঐক্য পরিষদের আহ্বায়ক ও জেলা সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরিচালনা করেন হবিগঞ্জ সিএনজি শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক শামীম আহমেদ স্বপন।
উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি এডঃ নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু।
বিশেষ অতিথি ছিলেন ৫নং গোপায়া ইউনিয়নের চেয়ারম্যান আক্তার হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও কৃষকলীগের যুগ্ম-আহ্বায়ক নুরুল আমিন ওসমান, জেলা সিএনজি মালিক সমিতির সহ-সভাপতি এনাম আহম্মেদ, কার্যকরী কমিটির সদস্য নজরুল ইসলাম ছিদ্দিকী, ফজলে রাব্বী রাসেল, হবিগঞ্জ সিএনজি শ্রমিক সংগঠনের সভাপতি সাহাব উদ্দিন, সহ-সভাপতি তানভীর আহমেদ জুয়েল, প্রচার সম্পাদক মোঃ জিতু মিয়া, উমেদনগর আঞ্চলিক শ্রমিক ইউনিয়নের সভাপতি উজ্জল মিয়া, ইকরাম আঞ্চলিক কমিটির সভাপতি আলমগীর, বানিয়াচং সিএনজি স্ট্যান্ড ম্যানেজার হাবিবুর রহমান, সাধুর বাজার আঞ্চলিক কমিটির সভাপতি হাজী জনুর আলী, কটিয়াদি আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক নোমান মিয়া, মনছুর আহমেদ, ছালেক মিয়া প্রমূখ।
উক্ত সভায় মোতাচ্ছিরুল ইসলাম বলেন, আমি সারা জীবন আপনাদের পাশে থেকে মালিক-শ্রমিকদের প্রতি কৃতজ্ঞ থাকব এবং সর্ব অবস্থায় জেলা সিএনজি মালিক ও শ্রমিকদের দুঃখ-কষ্ট, বেদনা ও সর্ব অবস্থায় পাশে থাকব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com