শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

বানিয়াচং মীরমহল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন ॥ এস এম খোকন সভাপতি ও আব্দুজ জাহের সহ-সভাপতি নির্বাচিত

  • আপডেট টাইম সোমবার, ২২ মে, ২০১৭
  • ৫৩৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং মীর মহল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। সাংবাদিক এস এম খোকন সভাপতি ও মোঃ আব্দুজ জাহের সহ-সভাপতি মনোনীত হন। গত ২০ মে পুর্নাঙ্গ কমিটি গঠন উপলক্ষ্যে বিদ্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক পারভীন আক্তার খানম। সভার শুরুতেই উপস্থিত সকল সদস্যের মতামতের ভিত্তিতে বাংলাদেশ মানবাধিকার কমিশন হবিগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক মানবতাবাদী সাংবাদিক এস এম খোকনকে সভাপতি ও মোঃ আব্দুজ জাহের মিয়াকে সহ-সভাপতি মনোনীত করা হয়। এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন, নবগঠিত কমিটির সম্মানিত সদস্য তপন কুমার বিশ^াস, শিক্ষানুরাগী নাজমা খানম, সহ-সভাপতি সাবেক ইউপি সদস্য আব্দুজ জাহের, হবিগঞ্জের জনতার এক্সপ্রেস এর সিনিয়র স্টাফ রিপোর্টার মখলিছ মিয়া, শিক্ষক প্রতিনিধি শামীমা খানম, ইউপি সদস্য এনামুল হক, দিলারা বেগম এবং রুজিনা খাতুন। সভা সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব সুজিত বিশ^াস। সভার শেষাংশে নবনির্বাচিত সভাপতি বিদ্যালয়ের পড়ালেখার মানোন্নয়নসহ সার্বিক বিষয়ে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। নতুন নেতৃত্বের মাধ্যমে বিদ্যালয়ের পড়ালেখার মান বৃদ্ধির পথে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করে নব গঠিত ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন উপজেলার সহকারী শিক্ষা অফিসার হাসিবুল ইসলাম ও হাফিজুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com