মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

চুনারুঘাট-বাল্লা সড়কের ১৫ কিলোমিটারে ২২ গতিরোধক

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৫২১ বা পড়া হয়েছে

নুুরুল আমিন, চুনারুঘাট থেকে ॥ চুনারুঘাট-বাল্লা সড়কের ১৫ কিলোমিটারের মধ্যে এ পর্যন্ত ২২টি গতিরোধক দেয়া হয়েছে। আরো ৭টি গতিরোধক দেয়া হবে বলে এলাকার লোকজন জানিয়েছেন। রাস্তার বাঁকে, যেন-তেন স্থানে নির্মিত হয়েছে বিপদজনক গতিরোধক। গতিরোধক দেয়া হয়েছে বাড়ীর সামনে, মসজিদ,স্কুল, হাট-বাজারে। এতে করে চুনারুঘাট-বাল্লা রাস্তায় চলাচল কারী যানবাহন ও যাত্রীদের সামনে এসেছে নতুন দুর্গতি। কারা এ গতিরোধকের জন্ম দিয়েছে সে তথ্য জানেন না স্থানীয় সরকার বিভাগের লোকজন। তারা বলছেন, এ বিষয়টি জানেন স্থানীয় জনগন ও জনপ্রতিনিধিরা। তারাই নাকি ঠিকাদারদের হুমকী দিয়ে বিপদজনক গতিরোধকের জন্ম দিয়েছেন। ৮ বছরের দীর্ঘ ভোগান্তির পর ২০১৩ সালের ১৮ জানুয়ারী চুনারুঘাট-বাল্লা রাস্তাটির সংস্কারের কাজে হাত দেয় স্থানীয় সরকার বিভাগ। তৎকালিন সমাজ কল্যানমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদের প্রচেষ্টায় রাস্তা মেরামত শুরু হয় তখন থেকে। ঠিকাদাররা যেমন করে পারছেন তেমন করে তৈরী করছেন রাস্তাটি। নির্মিতব্য রাস্তায় এরই মাঝে ভাঙ্গন শুরু হয়েছে। এ অবস্থায় ৭০ ভাগ কাজ শেষ হয়েছে কিন্তু গতিরোধের সোনামীতে পড়ে গুরুত্বপূর্ন রাস্তাটির গুরুত্বহানী ঘটানো হয়েছে। এলাকাবাসিরা বলছেন, ওই রাস্তা দিয়ে বাল্লা, রেমা, গুইবিল, চিমটিবিল সীমান্ত ফাঁড়িতে যেতে হয়। বাল্লা কাষ্টম, বাল্লা চেক পোষ্ট যেতে হয় এ রাস্তা বেয়েই। এছাড়া ৪টি চা বাগানের মালামালও আনা-নেয়া হয় এ পথ দিয়ে। এ রাস্তায় চলাচল করে প্রতিদিন ৮শ’যান-বাহন। গতিরোধকের কারনে সবচেয়ে বেশী দুর্ভোগে পড়ছে জরুরী ওষুধ সরবরাহকারী প্রতিষ্টানের যান ও জরুরী রোগী বহনকারী গাড়ী। অস্পষ্ট ও উঁচু ওই গতিরোধকের কারনে ইতোমধ্যেই পঙ্গু হয়েছেন অনেক যাত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com