বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

জেলা প্রশাসক টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ॥ উদ্বোধনী খেলায় মডার্ণ ক্লাবের জয় লাভ

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৪৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট কমিটির ব্যবস্থাপনায় ও সাহা ব্রাদার্সের পৃষ্টপোষকতায় জেলা প্রশাসক টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে স্থানীয় জালাল স্টেডিয়ামে জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন প্রধান অতিথি হিসেবে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ও ব্যাটে বলে সংযোগ করে  টুর্নামেন্টের উদ্বোধন করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক ও ক্রিকেট কমিটির সভাপতি আবদুর রউফ এর সভাপতিত্বে ও জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ এডভোকেট শাহ ফখরুজ্জামান এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ফরহাদ হোসেন কলি। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, ক্রিকেট কমিটির সাধারণ সম্পাদক আমিনুর রশিদ এমরান, যুগ্ম-সাধারন সম্পাদক এডভোকেট সুলতান মাহমুদ, বদরুল আলম, সদস্য আব্দুল মোতালিব মমরাজ, এনামুল হক সেলিম, আজম উদ্দিন, মঈন উদ্দিন তালুকদার সাচ্চুু, মহিউদ্দিন চৌধুরী পারভেজ, এডভোকেট বিভৎসু চক্রবর্তী বিভু, সফিকুজ্জামান হিরাজ, হুমায়ুন কবির চৌধুরী শাহেদ।
উদ্বোধনী খেলায় মডার্ণ ক্লাব ১৬ রানে ইয়ং ব্রাদার্স ক্লাবকে পরাজিত করে। টসে জয়লাভ করে প্রথমে ব্যাটিং করতে নেমে মডার্ণ ক্লাব নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩০ রান সংগ্রহ করে। দলের পক্ষে পারভেজ ৩৬, মৌলা ২৪ ও মুকুল ১৭ রান সংগ্রহ করে। ইয়ং ব্রাদার্সের লিংকন পায় ২ উইকেট। জবাবে ইয়ং ব্রাদার্স ১৯ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১১৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে পার্থ ৩৩, রিপন ৩২ ও সজীব ১৮ রান সংগ্রহ করে। মডার্নের মাইকেল ও নাছিম ৩টি করে এবং রাকিব ২টি উইকেট লাভ করে। আজকের সকালের খেলায় অংশ গ্রহণ করবে উত্তরণ সংসদ বনাম অনুশীলন ক্রিকেট ক্লাব বনাম মালঞ্চ ক্রিকেট ক্লাব। ২য় খেলায় অংশ গ্রহণ করবে শাপলা সংসদ বনাম অনুশীলন ক্রিকেট ক্লাব। নক আউট ভিত্তিক এই টুর্নামেন্টে জেলার ৮টি দল অংশ গ্রহন করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com