বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বিশিষ্ট ব্যবসায়ী রোটারিয়ান জগদীশ চন্দ্র মোদক পেলেন মানবাধিকার শান্তি পদক

  • আপডেট টাইম সোমবার, ১৫ মে, ২০১৭
  • ৫১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সফল ব্যবসায়ী ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় “মানবাধিকার শান্তি পদক ২০১৭” লাভ করেছেন হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি, দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী রোটারিয়ান জগদীশ চন্দ্র মোদক। ইউনাইটেড মুভমেন্ট হিউম্যান রাইটস। গত ৬ মে ঢাকার সেগুন বাগিচাস্থ প্রফেসর আখতার ইমাম অডিটরিয়ামে আনুষ্টানিকভাবে তুলে দেন বিচারপতি সিকদার মকবুল হক।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইউনাইটেড মুভমেন্ট হিউম্যান রাইটস এর চেয়ারম্যান এডভোকেট লুৎফুল আহসান বাবু। এতে প্রধান অতিথি ছিলেন বিচারপতি সিকদার মকবুল হক। অনুষ্ঠানের উদ্বোদক ছিলেন, ভাষা সৈনিক রেজাউল করিম, প্রধান আলোচক ছিলেন অর্থমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, ইউনাইটেড মুভমেন্ট হিউম্যান রাইটস এর উপদেষ্ঠা ডিআইজি (অবঃ) মোঃ আনোয়ার হোসেন, করাপশন নিউজ এজেন্সী’র সম্পাদক ফরিদ খান।
উল্লেখ্য, ইউনাইটেড মুভমেন্ট হিউম্যান রাইটস এর ৩ সদস্যের জুড়িবোর্ড সফল ব্যবসায়ী ও সমাজ সেবক হবিগঞ্জের রাধা গোবিন্ধ সোপ ফ্যাক্টরীর সত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী রোটারিয়ান জগদীশ চন্দ্র মোদক কে “মানবাধিকার শান্তি পদক ২০১৭” প্রদানের জন্য মনোনীত করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com