সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

ইকরামে ভাই ভাবীর লাঠির আঘাতে এক যুবতী নিহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ মে, ২০১৭
  • ৫২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামে পূর্ব বিরোধের জের ধরে ভাই ও ভাবীর লাঠির আঘাতে নিলুফা ইয়াসমিন ওরফে ফারজানা (১৯) নামের এক যুবতী নিহত হয়েছে।
সে ওই গ্রামের মৃত মোস্তফা মিয়ার কন্যা। গতকাল সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুই বছর আগে নিলুফাকে বিয়ে দেয়া হয় উত্তরসাঙ্গর গ্রামের আব্দুল কাইয়ুমের নিকট। বিয়ের পর নিলুফা তার ভাইয়ের কাছে সম্পত্তির হিসাব চায়। এ নিয়ে প্রায়ই তাদের মাঝে মনোমালিন্য ও বিরোধ চলে আসছিল। সম্প্রতি নিলুফার ভাই মিজান ও ভাবী নাইওর আনে।
গতকাল ওই সময় সম্পত্তি নিয়ে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ভাই ভাবী তাকে লাঠি দিয়ে বেধড়ক প্রহার করলে ঘটনাস্থলেই নিলুফা মাটিতে লুটিয়ে পড়ে। অবস্থা বেগতিক দেখে ভাই ও ভাবী বাড়ি থেকে সটকে পড়ে। পরে এলাকাবাসি সুজাতপুর ফাঁড়ি পুলিশকে নিলুফার মৃত্যুর খবর দিলে ইনচার্জের নেতৃত্বে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে বানিয়াচং থানার ওসি মোজাম্মেল হক জানান, ধারণা করা হচ্ছে লাঠির আঘাতে মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট এলে মুল কারণ জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com