সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

হবিগঞ্জ জেলা বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ মে, ২০১৭
  • ৬৬৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ১২ মে হবিগঞ্জ জেলা বিএনপির কর্মীসভাকে সামনে রেখে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার রাতে শায়েস্তানগরস্থ দলের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সহ-সভাপতি এডঃ শামছু মিয়া চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি এডঃ মঞ্জর উদ্দিন আহমেদ শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক এম ইসলাম তরফদার তনু, মিজানুর রহমান চৌধুরী, এডঃ হাজী নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এডঃ মোঃ এনামুল হক সেলিম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্বাস উদ্দিন, হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, জেলা শ্রমিকদলের সাবেক সভাপতি হাজী শফিকুল ইসলাম চৌধুরী, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এডঃ এস এম বজলুর রহমান, জেলা যুবদলের সভাপতি আজিজুর রহমান কাজল, পৌর বিএনপির সহ-সভাপতি আবুল হাশিম, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আউয়াল, লাখাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দার, ওলামাদলের সভাপতি ক্বারী কবির হোসেন, তাঁতীদলের আহ্বায়ক এডঃ কামরুল হাসান চৌধুরী, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ, মহিলাদলের সাধারণ সম্পাদক এডঃ ফাতেমা ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক সৈয়দা লাভলি সুলতানা, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক এম এ মন্নান, সদর উপজেলা যুবদলের সভাপতি শাহ মশিউর রহমান কামাল, শামছুল ইসলাম মতিন, আব্দুল কাইয়ুম, মুকিম চৌধুরী, মর্তুজা আহমেদ রিপন, মহিবুর রহমান টিপু, খোকন শাহী ধনু, জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান, সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, সাহাব উদ্দিন, কামরুল হাসান কাজল, শফিকুর রহমান সিতু, মুর্শেদ আলম সাজন, মুখলিছুর রহমান ফয়সল, হাফিজুল ইসলাম, গোলাম মাহবুব, মহিবুল ইসলাম সোহেল, সাইদুর রহমান, হাবিবুর রহমান রিংকু, আব্দুল হালিম, শামীম ওসমান, আলী হোসেন সোহাগ প্রমুখ।
সভায় সর্বসম্মত সিদ্ধান্ত হয়, আগামী ১১ মে পবিত্র শবে বরাত হওয়ায় পরদিন ১২মে এর পরিবর্তে যে কোন সুবিধাজনক দিনে হবিগঞ্জ জেলা বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হবে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে পরবর্তি তারিখ নির্ধারণ করবেন। গত ৫ মে হবিগঞ্জ শহরে পুলিশের সহায়তায় কতিপয় উচ্ছৃংখল লোকজন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের ত্রাণ বিতরণ কার্যক্রমকে বাধাগ্রস্থ করার অপচেষ্টার তীব্র নিন্দা জানান সভার উপস্থিত সকল বক্তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com