বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সাধারণ সভায় ॥ রহিছ মিয়াকে পূর্ণরায় সভাপতি নির্বাচিত করার দাবি

  • আপডেট টাইম রবিবার, ৭ মে, ২০১৭
  • ৫৯২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে শহরের শংকর সিটির রমা কনভেশন সেন্টারে সংগঠনের সভাপতি আলহাজ্ব রহিছ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফরিদ উদ্দিন আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক উসমান গনি, উপদেষ্ঠা ইছাক মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী শংকর পাল, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি জগদীশ চন্দ্র মোদক, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম, পৌর কাউন্সিল আবুল হাসিম, সামছু মিয়া, ইউপি চেয়ারম্যান আহাদ মিয়া, নাসির উদ্দিন, আহমদ কবির আজাদ, আব্দুল কদ্দুছ মিয়া, পিন্টু দাশ, মফিজুর রহমান বাচ্চু, এম এ মান্নান প্রমূখ। এছাড়া সংগঠনের নেতবৃন্দ ও ব্যবসায়ীরা বক্তব্য রাখেন। সভা পরিচালনা করেন এমদাদুর রহমান বাবুল।
সভায় বক্তারা সংগঠনের স্বার্থে দীর্ঘদিন দিনের পরিক্ষিত ব্যবসায়ী নেতা আলহাজ্ব রহিছ মিয়াকে আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত করার জন্য আহ্বান জানান। এছাড়া সভায় বক্তারা হবিগঞ্জের ব্যবসায়ী ও সামাজিক সমস্যাগুলো সমাধানে ভুলিষ্ট ভূমিকা পালন করায় তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভা শেষে হবিগঞ্জের অসংখ্য ব্যবসায়ীদের পক্ষ থেকে আলহাজ্ব রহিছ মিয়াকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এছাড়াও ধান চাউল ব্যবসায়ীদের পক্ষ থেকে মার্চেন্ট এসোসিয়েশনের সকল নেতৃবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সভায় সমাপনী বক্তব্যে রহিছ মিয়া বলেন, সংগঠনের দায়িত্ব পালনকালে আমি আমার স্বাদ্য মতো সার্বিক সহযোগিতা করেছি। ভবিষ্যতে আমি দায়িত্বে না থাকলেও ব্যবসায়ীদের পাশে আমি থাকবো। সভা শেষে সর্বসম্মতিক্রমে ফজলুর রহমান লেবুকে সংগঠনের নির্বাচনের জন্য আহ্বায়ক মনোনীত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com