রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

নবীগঞ্জে ট্রাকের ধাক্কায় বাসচালকসহ আহত ৫

  • আপডেট টাইম শনিবার, ৬ মে, ২০১৭
  • ৫৫৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ট্রাকের ধাক্কায় বাস চালকসহ ৫ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার সদরঘাট নতুন বাজারের কাছে এ দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল দুপুরের দিকে হবিগঞ্জ-আউশকান্দি রুটের একটি বাস (সিলেট-মেট্রো-জ-১১-০৪৭৮) সদরঘাট নতুন বাজার এলাকায় চলন্ত অবস্থায় পিছন দিক থেকে একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১৮৬১৯৮) ধাক্কা দেয়। এতে বাস চালক আঙ্গুর মিয়া (৩৫), হেলপার মজিদ মিয়া (৩০), যাত্রী গজনাইপুর ইউনিয়নের রামলোহ গ্রামের দিলাওয়ারা বেগম (৪৫), সদরঘাট গ্রামের আজাদ মিয়া (৩৫) ও ট্রাক চালক মনির মিয়া (২৭) গুরুতর আহত হন । স্থানীয় জনতা তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com