রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

শহরের রাজনগর থেকে ইয়াবাসহ আমি হান্নান ও বাবা রুবেল গ্রেপ্তার

  • আপডেট টাইম শুক্রবার, ৫ মে, ২০১৭
  • ৬১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের কবরস্থান রোড থেকে বাবা রুবেল ও আমিই হান্নানসহ ২ মাদক সম্রাটকে আটক করেছে সদর থানার পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৯০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গত বুধবার দিবাগত গভীর রাতে সদর থানার এসআই দৌস মোহাম্মদ ও রকিবুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে রাজনগর কবরস্থান এলাকার বাসিন্দা লাল মোহাম্মদের পুত্র হান্নান মিয়া ওরফে আমিই হান্নান (৩৫) ও রাজনগর এলাকার বাসিন্দা মৃত শাহ মহিউদ্দিন মিয়ার পুত্র আলোচিত রুবেল আহমেদ ওরফে বাবা রুবেল (৩০) কে আটক করে। এ সময় রুবেলের দেহ তল্লাশী করে ৩১ পিছ ইয়াবা এবং আমিই হান্নানের কাছ থেকে ৫৯ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে ভারতের সীমান্ত দিয়ে ফেনসিডিল, হিরোইন, গাজা, আফিম ও ইয়াবা ট্যাবলেট এনে হবিগঞ্জ শহরসহ বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। হান্নান ও রুবেল মাদক নিয়ে একাধিকবার পুলিশের হাতে আটকও হয়। পরে আইনের ফাক-ফোড় দিয়ে বেড়িয়ে এসে পুণরায় এ ব্যবসায় জড়িত হয়। এ ঘটনায় এসআই রাকিবুল হাসান বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছেন। আজ শুক্রবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।
এ ব্যাপারে ওসি ইয়াছিনূল হক জানান, হবিগঞ্জ শহরে মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। পর্যায়ক্রমে অন্যান্য মাদক ব্যবসায়ীদেরও গ্রেফতার করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com