বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে দু’দলের সংঘর্ষে বৃদ্ধা নিহত ॥ আহত ৫

  • আপডেট টাইম বুধবার, ৩ মে, ২০১৭
  • ৫৯১ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর ॥ মাধবপুরে শিশুদের আম কুড়ানোকে কেন্দ্র করে দু’দলের সংঘর্ষে হেনা বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত এবং তার ছেলে ও ভাতিজা সহ প্রায় ৫ জন আহত হয়েছে। আহত সোহেল মিয়াকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করা হয়েছ। এ ঘটনার সাথে জরিত থাকার সন্দেহে দুই মহিলা সহ ৩ জনকে আটক করেছে পুলিশ। নিহতের পারিবারিক সুত্র জানা যায়, উপজেলার বহরা ইউনিয়নের আফজলপুর গ্রামের ওমর আলী ও মৃত সৈয়দ আলীর পরিবারের মধ্যে পূর্ব বিরোধ ছিল। রবিবার বিকেল ৫টার দিকে দু’পরিবরের দুই শিশু আম কুড়াতে গিয়ে ঝগরায় লিপ্ত হয়। এতে করে দু পরিবারের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় মৃত সৈয়দ আলীর স্ত্রী হেনা বেগম (৭০), ছেলে কামাল মিয়া (৪০), ভাতিজা সোহেল মিয়া (২৫), আজেদা (৩৫), অনুফা (৩০), আউলিয়া (৩৫) গুরুতর আহত হন। তাদেরকে প্রথমে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আশংকাজনক হেনা বেগম ও সোহেলকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে এবং কামালকে বি.বাড়িয়া সদর হাসপাতালে প্রেরন করেন। সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে হেনা বেগম মারা যায়। সোমবার বাদ আছর আফজলপুর গ্রামে হেনা বেগমের প্রথম জানাজা শেষে পিতার বাড়ি বি.বাড়িয়া জেলার চিনাইর গ্রামে লাশ দাফনের জন্য নিয়ে যাওয়া হয়।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মোকতাদির হোসেন পিপিএম, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানন এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে সৌকত আলী ও দুই মহিলা সহ ৩ জনকে আটক করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com