সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

শহরের যশেরআব্দায় এক নববধূর রহস্যজনক মৃত্যু

  • আপডেট টাইম সোমবার, ১ মে, ২০১৭
  • ৯৩১ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের যশের আব্দা এলাকায় সোমা সরকার (২০) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। হাসপাতালে লাশ ফেলে রেখে নববধূর স্বামী পালিয়ে যাওয়ায় রহস্যের সৃষ্টি হয়েছে। সোমার পিতা রবী সরকারের দাবি তার মেয়েকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছে স্বামীর বাড়ির লোকজন। গতকাল রবিবার বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে। সোমার পিতা জানান, শহরে আসা যাওয়ার সুবাদে সোমার সাথে পরিচয় হয় যশেরআব্দা এলাকার রবি সরকারের পুত্র সুজিত সরকারের। তাদের মাঝে সম্পর্ক গড়ে উঠে। পরে আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে দেয়া হয়। বিয়ের সময় সুজিতকে যৌতুক সামগ্রী হিসেবে তার সাধ্যমত উপঢৌকন প্রদান করেন। দুই তিন দিন ধরে সোমার উপর নির্যাতন চালায় তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন। বিষয়টি সোমাকে তাকে জানায়। গতকাল দুপুরে সোমাকে মারধোর করা হচ্ছে বলে সে মোবাইল ফোনে তার পিতাকে জানায়। তিনি বিকাল ৫টা থেকে সোমার ফোন বন্ধ পান। বিকাল সাড়ে ৫টায় সোমাকে অচেতন অবস্থায় তার স্বামী ও স্বজনরা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সোমাকে মৃত ঘোষণা করেন। এ সময় সোমার লাশ জরুরী বিভাগে রেখে তার স্বামী সুজিত ও পরিবারের লোকজন পালিয়ে যায়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে ওসি ইয়াছিনুল হক জানান, ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া এ মুহুর্তে কিছু বলা যাবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com