বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

সিএনজি শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে শিবপাশা সড়কে অনির্দিষ্টকালের শ্রমিক ধর্মঘট

  • আপডেট টাইম সোমবার, ১ মে, ২০১৭
  • ৫৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শিবপাশায় সিএনজি অটোরিক্সার শ্রমিকদের উপর দুবৃত্তদের হামলার ঘটনায় অনির্দিষ্টকালের শ্রমিক ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। ফলে গতকাল দুপুর থেকে শিবপাশা -বানিয়াচং সড়কে সিএনজি গাড়ি চলাচল বন্ধ রয়েছে। সিএনজি শ্রমিকদের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবীতে শ্রমিকরা তাৎক্ষনিকভাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। জানা যায়, গতকাল দুপুরে শিবপাশা-বানিয়াচং সড়কের হুকুড়া মহল্লার টাওয়ার এলাকায় সড়কে একটি রিক্সা রাস্তা বন্ধ করে দাড়িয়ে ছিল। এসময় যানজটের সৃষ্টি হলে শিবপাশা থেকে বানিয়াচংগামী একটি সিএনজির চালক রিক্সার চালককে রিক্সাটি সড়ানোর কথা বললে রিক্সা চালকের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রিক্সা ড্রাইবার হুকুড়া মহল্লার মন্তাজ মিয়া পুত্র রবি মিয়া ও তার সাথে একই মহল্লার মিজাজ আলীর পুত্র রুবেল, রাহেল ও জাহেলের নেতৃত্বে একদল লোক সিএনজি চালককে মারধর করা শুরু করে। খবর পেয়ে স্ট্যান্ড থেকে সিএনজি শ্রমিকরা শ্রমিকরা ঘটনাস্থলে গেলে তাদের উপরও হামলা চালানো হয়। ঘটনার সাথে সাথে শ্রমিকরা হামলাকারীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে শিবপাশা বাজারে। হামলাকারীদের গ্রেফতার না করা পর্যন্ত অনির্দিষ্টকালের শ্রমিক ধর্মঘটের ডাক দেয়া হয়। ফলে গতকাল দুপুর থেকে আজমিরিগিঞ্জ-শিবপাশা-বানিয়াচং সড়কে সিএনজি চলাচল করেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com