বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

পুলিশের লাঠি চার্জের প্রতিবাদে ম্যাটস শিক্ষার্থীদের মানববন্ধন

  • আপডেট টাইম সোমবার, ১ মে, ২০১৭
  • ৫৮০ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে আশা ম্যাটস ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে মানববন্ধন করা হয়েছে। গতকাল রোববার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সারা দেশের ন্যায় চুনারুঘাট উপজেলার নোমান নগর বাজারে আশা ম্যাটস এর শিক্ষার্থীরা উচ্চ শিক্ষাসহ চার দফা দাবী আদায় এবং গত ২৬ এপ্রিল রাজশাহী, নোয়াখালী, বাগেরহাট, বগুড়ায় পুলিশী হামলা ও গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন করে। এতে ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে বক্তব্য রাখেন, মোঃ ইমরান মিয়া, মোঃ মমিতুল ইসলাম চৌধুরী মিথুন, মোঃ সোহেল, মোঃ সুমন, মোছাঃ শরীফা আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, পৃথিবীতে বাংলাদেশই একমাত্র দেশ যে দেশে উচ্চ শিক্ষার দাবীতে শিক্ষার্থীরা মানববন্ধন করলে পুলিশের লাঠি চার্জের শিকার হতে হয়। তারা শিক্ষার্থীদের উপর লাঠি চার্জের তীব্র নিন্দাসহ চার দফা দাবী আদায়ে যথাযত কর্তৃপক্ষের দৃষ্টিপাত কামনা করেন।
মানববন্ধনে বঙ্গবন্ধুর প্রথম পঞ্চ বার্ষিকী পরিকল্পনা (১৯৭৩-৭৮) মোতাবেক মেডিকেল ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীদের উচ্চশিক্ষার অধিকার নিশ্চিত করাসহ চার দফা দাবিতে উল্লেখ রয়েছে, ইন্টার্নশিপে ভাতা প্রদান করা, কমিউনিটি ক্লিনিকে সরকারি ভাবে ১০ গ্রেডে নিয়োগ, ডিপ্লোমা চিকিৎসকদের পদ সৃষ্টি ও মেডিকেলে এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন করা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com