বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাহুবলে প্রতিপক্ষের আঘাতে মাদরাসা শিক্ষক নিহত

  • আপডেট টাইম রবিবার, ৩০ এপ্রিল, ২০১৭
  • ৮৩১ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে প্রতিপক্ষের আঘাতে মাদরাসা শিক্ষক আব্দুল কদ্দুছ ওরফে কাছন মোল্লা (৬০) নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় উপজেলার দশকাহনিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত আব্দুল কদ্দুছ উপজেলার মিরপুর দাখিল মাদরাসার সিনিয়র সহকারী শিক্ষক। তিনি দশকানিয়া গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে।
জানা যায়, বাহুবল উপজেলার দশকাহনিয়া গ্রামের শিক্ষক আব্দুল কদ্দুছ-এর পুত্র জাকারিয়া কিছু মালামাল নিয়ে গাড়িযোগে শনিবার বিকেলে বাড়িতে ঢুকছিল। এ সময় জাকারিয়ার চাচাত চাচা অনু মিয়া ও তার পরিবারের সদস্যরা বাঁধা দেয়। এ নিয়ে হট্টগোল সৃষ্টি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের আঘাতে মারাত্মক আহত হন শিক্ষক আব্দুল কদ্দুছ। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে বাহুবল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, রাস্তা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের আঘাতে ওই শিক্ষেকর মৃত্যু হয়েছে। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com