বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

দুর্যোগে ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনে কাজ করে যাচ্ছে সরকার-এমপি আবু জাহির

  • আপডেট টাইম রবিবার, ৩০ এপ্রিল, ২০১৭
  • ৭৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, বাংলাদেশের প্রাকৃতিক দূর্যোগের জন্য পৃথিবীর শিল্পোন্নত বড় দেশগুলোই দায়ি। তারা কার্বণ নিঃশ্বরণের মাধ্যমে বায়ূমন্ডলকে দূষিত করে যার ফলে প্রকৃতিতে বিরূপ প্রভাব সৃষ্টি হয়। তিনি গতকাল শনিবার লাখাই উপজেলার বুল্লা ও লাখাই সদর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে সরকারি চাউল বিতরণ উপলক্ষ্যে পৃথক পৃথক সমাবেশে এসব কথা বলেন। এমপি আবু জাহির বলেন, ধৈর্য ও সাহসিকতার সাথে সকল প্রকার প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা করতে হবে। দেশের সকল মানুষকে দুর্যোগে সহযোগিতা এবং পুনর্বাসনের জন্য কাজ করে যাচ্ছে সরকার। তিনি এলাকার বিত্তবান ব্যক্তিদের দরিদ্র ও অসহায় লোকের পাশে দাঁড়ানোর আহবান জানান। এ সময় অন্যান্যের মাঝে লাখাই উপজেলা চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, ইউএনও মোহাম্মদ আলমগীর হোছাইন, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মোঃ আকরাম আলী, দপ্তর সম্পাদক মো. আলমগীর খান, বুল্লা ইউনিয়ন চেয়ারম্যান মোক্তার হোসেন বেনু, উপজেলা আওয়ামী লীগ নেতা আমিরুল ইসলাম আলম সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমপি আবু জাহির প্রথমে বুল্লা ইউনিয়নের ভরপুর্ণি বাজারে ক্ষতিগ্রস্থ কৃষকদের সাথে কথা বলেন এবং ক্ষয়ক্ষতি পুরণে সরকারি সহায়তা সহ কৃষি পুণর্বাসনের আশ্বাস দেন। পরে তিনি একই ইউনিয়নের মাদনা বাজারে ক্ষতিগস্ত হাওর পরিদর্শন এবং স্থানীয় কৃষকদের সাথে কথা বলেন। এছাড়াও তিনি লাখাই উপজেলার শিবপুরে আয়োজিত এক সমাবেশে বক্তব্য দেন এবং ১ হাজার ৯শত কৃষকের প্রত্যেককে ৩০ কেজি চাউল, নগদ ৫শ করে টাকা প্রদান কার্যক্রম শুরু করেন। এ সময় স্থানীয় চেয়ারম্যান, মেম্বারসহ এলাকার মুরুব্বীরা উপস্থিত ছিলেন। এমপি আবু জাহির সঠিক পরিমান চাউল এবং প্রকৃত ক্ষতিগ্রস্তদের হাতে দ্রুততম সময়ে সরকারি সহায়তা তুলে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন। পরে লাখাই বাজারে ক্ষতিগ্রস্তদের মাঝে তিনি চাউল বিতরণ করেন। সর্বশেষ তথ্য অনুযায়ী লাখাই উপজেলায় ৭ হাজার ক্ষতিগ্রস্তের জন্য আগামী ৩ মাস জনপ্রতি ৩০ কেজি করে চাউল এবং মাসিক ৫শত করে টাকা বরাদ্দ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com