বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নিজামপুর টর্নেডোর ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রান বিতরণ করেন ডাঃ মুশফিক

  • আপডেট টাইম বুধবার, ২৬ এপ্রিল, ২০১৭
  • ৬১১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলার ৯নং নিজামপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স এর সামনে টর্নেডো ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রান বিতরন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। গতকাল জেলা পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য মোঃ আব্দুল মুকিত এর পরিচালনায় ৯নং নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তাজ উদ্দীনের সভাপতিত্বে উক্ত আলোচনা ও ত্রান বিতরনের আয়োজোন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ এর প্রধান নির্বাহী মোহাম্মদ কদ্দুছ আলী সরকার। উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক আব্দুল রশিদ তালুকদার ইকবাল, জেলা পরিষদ সদস্য ফাতেমা তুজ জোহরা (রীণা), সদস্য শালেহা বেগম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। টর্নেডোর ক্ষতিগ্রস্থ প্রায় ৩০০ জন পরিবার থেকে যাদের পরিবার বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে এমন ৬৮টি পরিবাকে হবিগঞ্জ জেলা পরিষদ এর পক্ষে থেকে ২০০০ (দুই হাজার) টাকা করে নগদ অর্থ বিতরণ করেন। এর পূর্বে দুরর্ঘটনা এলাকা সরজমিনে পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবারকে সান্তনাদেন এবং ত্রানের হাত বারিয়ে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com