মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জে ‘গাঁজা চাষি’ আটক

  • আপডেট টাইম বুধবার, ২৬ এপ্রিল, ২০১৭
  • ৬৬৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের হরিনগর গ্রামে বাড়ির উঠানে গাঁজা চাষ করায় শ্যামল চন্দ্র দাশ (৬০) নামের এক ‘গাঁজা চাষি’ কে আটক করেছে পুলিশ। এ সময় তার পকেটে থেকে ২৫০ গ্রাম গাঁজা ও বাড়ির উঠানে লাগানো তিন ফুট লম্বা দু‘টি গাঁজার গাছ উদ্ধার করা হয়। গতকাল সোমবার রাত ১১টার দিকে উপজেলার ২নং বড় ভাকৈর ইউনিয়নের হরিনগর গ্রাম থেকে মাদক ব্যবসায়ী শ্যামলকে আটক ও মাদকদ্রব্য উদ্ধার করে ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশ।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, হরিনগর গ্রামের মৃত নর্মদা চরন দাশ এর ছেলে শ্যামল দীর্ঘদিন ধরে ওই এলাকার বিভিন্ন স্থানে গাঁজার রমরমা ব্যবসা করে আসছিল। এমনকি তার বাড়ির উঠানে দু‘টি গাঁজার গাছ লাগিয়ে গাঁজা চাষ করছিল। এছাড়াও নবীগঞ্জ পৌর এলাকার হালিতলা গ্রামের জনৈক বড় এক গাঁজার বিক্রেতার কাছ থেকে গাঁজা কিনে নিয়ে ভাটি বাংলার বিভিন্ন এলাকায় পাইকারী দামে বিক্রি করতো শ্যামল। দীর্ঘ দিন ধরে গাঁজার রমরমা ব্যবসা করে এলাকায় সে মাদক স¤্রাট হিসেবে পরিচিতি লাভ করে। গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাতে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ধর্মজিৎ সিনহার নেতৃত্বে একদল পুলিশ হরিনগরস্থ শ্যামলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে এবং তিন ফুট লম্বা গাজাঁর দুটি গাছ ও শুকানো ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com