বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জে সড়ক নিরাপত্তায় গণমাধ্যম বিষয়ে মতবিনিময়

  • আপডেট টাইম বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৫২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ “নিরাপদ সড়ক আমাদের অধিকার, বাস্তবায়নে চাই অঙ্গীকার” এ শ্লোগানের মাধ্যমে হবিগঞ্জে সড়ক নিরাপত্তায় গণমাধ্যম বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। ব্র্যাকের সড়ক নিরাপত্তা কর্মসূচি ও অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেইঞ্জ প্রোগ্রামের আয়োজনে গতকাল বেলা ১০টা থেকে ১টা পর্যন্ত শহরের প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্টিত হয়। হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ এর সভাপতিত্বে অনুষ্টিত মতবিনিময় সভা পরিচালনায় ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্য্য রিংকু। এতে সড়ক দুর্ঘটনা সম্পর্কিত একটি তথ্যচিত্র প্রদর্শন করেন ব্র্যাকের অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেইঞ্জ প্রোগ্রামের প্রমোটিং সেইফ রোড কোড প্রজেক্টের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মোহাম্মদ সুবর্ণ দাউদ তোহা। মতবিনিময় সভায় বক্তব্য দেন- ব্র্যাকের সড়ক নিরাপত্তা কর্মসূচি ও অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেইঞ্জ প্রোগ্রামের ব্যবস্থাপক মশিউর রহমান, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, দৈনিক মানবজমিন এর স্টাফ রিপোর্টার মু. আমির হোসেন, হবিগঞ্জ এক্সপ্রেস সম্পাদক ফজলুর রহমান, এনটিভি প্রতিনিধি হারুনুর রশীদ চৌধুরী প্রমুখ। এতে শহরে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com