বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বিপুল পরিমাণ ইয়াবা ও ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯

  • আপডেট টাইম বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭
  • ৫৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একদল সদস্য পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমান ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে-শ্রীমঙ্গল থানার কুঞ্জবন গ্রামের নুর ইসলামের ছেলে জামাল মিয়া (৩০) ও কুলাউড়া থানার গোবিন্দপুর গ্রামের মহরম আলীর ছেলে সোহেল মিয়া (৩৫)।
গতকাল মঙ্গলবার সাড়ে ৩টার দিকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নুর আলম এর নেতৃত্বে এবং সঙ্গীয় অফিসার সহকারী পরিচালক জে.এম. ইমরানসহ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন হইতে ৯শ’ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে জামালকে আটক করা হয়। অপর দিকে পৃথক অভিযানে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে গোবিন্দপুর গ্রামের ৭ নং বস্তির বাজারে মামনি মেডিক্যাল হল নামীয় দোকানঘর থেকে ৫০ কেজি গাঁজাসহ সোহেলকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক ক্রয় করে নিজ হেফাজতে মজুদ রাখত। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী ও লোকজনের চোখের আড়ালে ক্রয়কৃত বিভিন্ন ধরণের ইয়াবা ও মাদক মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকায় ও দেশের বিভিন্ন জেলায় বিক্রয় করতো। উদ্ধারকৃত গাজা ও গ্রেফতারকৃত আসামীকে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর, মৌলভীবাজার এর কাছে, ইয়াবা ও গ্রেফতারকৃত আসামীকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাবের এই মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে র‌্যাব কর্মকর্তারা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com