বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

দিনারপুর ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইউকের লক্ষ টাকা অনুদান প্রদান

  • আপডেট টাইম সোমবার, ১৭ এপ্রিল, ২০১৭
  • ৮৭১ বা পড়া হয়েছে

‘সাহায্যের হাত বাড়িয়ে দিন মনাব সেবায় অংশ নিন’ ঐক্য-শিক্ষা, স্বাস্থ্য, সেবা এই লক্ষেকে সামনে রেখে যুক্তরাজ্যে প্রথম গঠিত দিনারপুর ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইউকে এর নেতৃবৃন্দের বাংলাদেশ সফরে দিনারপুর পরগনার জনপ্রতিনিধি, মুরুব্বিয়ান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ ও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে মতবিনিময়ের প্রাক্ষালে দিনারপুর ইসলামীয়া আরবিয়া বালিদারা মাদ্রাসার সৌজন্যে গত ১১ ফেব্র“য়ারী এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দিনারপুর ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইউকের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল নাসের ওয়াহাব, জেনারেল সেক্রেটারী মোহাম্মদ মিলাদুর রহমান, সহ-সম্পাদক মোঃ আব্দাল মিয়া, সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আহাদ, উপদেষ্টা মোঃ কাপ্তান মিয়া, সহ-ক্রীড়া সম্পাদক মোঃ দুরুদ মিয়া, মহিদুর রহমান রুমু, শিপন আহমেদ, হাফিজ মাওলানা রশিদ আহমেদ, নুরুল আমীন, ছুরত আলী, আমবিয়া প্রমূখ। সংবর্ধনা অনুষ্ঠানে মাদ্রাসার বিভিন্ন সমস্যা তুলে ধরেন প্রিন্সিপাল মাওলানা আশজদ আহমেদ ও নবীগঞ্জস্থ উপজেলার ভাইস চেয়ারম্যান মাওলানা আশ্বব আলী। সংগঠনের চেয়ারম্যান মাদ্রাসার বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন এবং ব্যক্তিগত পক্ষ হতে ১ লাখ টাকা আর্থিক অনুদানের প্রতিশ্র“তি দেন। এই প্রতিশ্র“তি মোতাবেক গত শনিবার মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে সংগঠনের চেয়ারম্যানের পক্ষে ১ লাখ টাকার চেক প্রদান করেন সহ-সভাপতি সৈয়দ ফজলে রাব্বি, উপদেষ্টা মোহাম্মদ বাবুল খাঁন, মোঃ ছাদিকুর রহমান ছাদিক, হাফিজ মাওলানা রশিদ আহমেদ, মোঃ ছুরত আলী, হাফিজ নুরুল আমীন এবং আব্দুল মতলিব। চেক প্রদানকালে মাদ্রাসা কর্তৃপক্ষের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষা সচিব আলহাজ্ব মাওলানা মুতাহির আহমেদ, মাওলানা শেখ তামিম আহমেদ, মাওলানা শাহ আব্দুস সালাম ও মাওলানা আব্দুর রাজ্জাক। শেষে সংগঠনের সকলের জন্য মোনাজাত করা হয়। বিজ্ঞপ্তি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com