বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর ভারত সফরে গুরুত্বপূর্ণ চুক্তিতে স্বাক্ষর করলেন নৌ সচিব অশোক মাধব রায়

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০১৭
  • ৭৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরসঙ্গী নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব হবিগঞ্জের কৃতিসন্তান অশোক মাধব রায় ৪ দিনের রাষ্ট্রীয় সফর শেষে গতকাল দেশে ফিরেছেন। ভারত সফরকালে বাংলাদেশের পক্ষে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায় এবং ভারতের নৌ পরিবহন সচিব রাজিব কুমার শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদির উপস্থিতিতে নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত একটি চুক্তি, একটি স্ট্যান্ডার্ট অপরেটিং প্রসিডিউর (এসওপি) ও দু’টি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। স্বাক্ষর শেষে চুক্তিপত্র পরস্পরের নিকট তারা বিনিময় করেন। এ সময় লাইট হাউজ ও লাইটারেজ শিপ চুক্তি, কোস্টাল ও প্রটোকল রুটে প্যাসেঞ্জার এবং ক্রুজ সার্ভিসের উপর সমঝোতা স্মারক (এসওপি) এবং বাংলাদেশ ভারত প্রটোকল রুটে সিরাজগঞ্জ থেকে ধই খাওয়া (লালমনিরহাট) ও আশুগঞ্জ হতে জকিগঞ্জ (সিলেট) পর্যন্ত নাব্য চ্যানেলের উন্নয়নে সমঝোতা স্মারকে স্বাক্ষর।
নৌ পরিবহন সচিবের পিএস আজিজুল ইসলাম (শামীম) জানান, সচিব অশোক মাধব রায়ের ভারত সফরের পূর্বে তিনি একাধিকবার বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে এবং আন্তঃ মন্ত্রণালয় সভা করেছেন। সকলের মতামত ও দেশের অর্থনৈতিক স্বার্থ চিন্তা করে এই চুক্তি ও সমঝোতাগুলো স্বাক্ষর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com