বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

ব্যকস’র দ্বি-বার্ষিক নির্বাচন ৩৪ প্রার্থীর মনোনয়ন দাখিল ॥ নির্বাচন হচ্ছে কামাল-সুমন ও হুদা-আলমগীর প্যানেলে

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০১৭
  • ৭২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ব্যবসায়ী কল্যাণ সমিতি ব্যকস এর দ্বি-বার্ষিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে ১৭ পদে ২টি প্যানেলে ৩৪জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে বর্তমান সভাপতি সৈয়দ তোফায়েল ইসলাম কামালের নেতৃত্বে সৈয়দ কামাল-সুমন-মামুন প্যানেলে ১৭ জন এবং বর্তমান সাধারণ সম্পাদক মোঃ শামসুল হুদার নেতৃত্বে শামসুল হুদা-আলমগীর-মাহবুব প্যানেলে ১৭জন মনোনয়নপত্র দাখিল করেন। দু’প্যানেলে বাহিরে সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী বর্তমান সহ সভাপতি হোসাইন আহমেদ রানা মনোনয়ন পত্রসংগ্রহ করলেও তিনি মনোনয়ন পত্র দাখিল করেননি। তিনি মোঃ শামসুল হুদার নেতৃত্বাধিন প্যানেলকে সমর্থন দিযেছেন বলে জানা গেছে।
গতকাল নিবার্চন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার মর্তুজা ইমতিয়াজ এর নিকট প্রার্থীগণ মনোনয়নপত্র জমা দেন। এ সময় নির্বাচন কমিশনের সদস্যগণ উপস্থিত ছিলেন। দাখিলকৃত মনোনয়নপত্র আজ বাচাই করা হবে। আগামী ১২ এপ্রিল মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com