শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

ফের দায়িত্ব নিলেন মেয়র গউছ

  • আপডেট টাইম শুক্রবার, ৭ এপ্রিল, ২০১৭
  • ৫৭০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বরখাস্তের ৪ দিন পর ফের পৌরসভার দায়িত্ব নিয়েছেন হবিগঞ্জ পৌর মেয়র আলহাজ্ব জি কে গউছ। গতকাল বৃহস্পতিবার দুপুরে দায়িত্ব গ্রহণকালে তাকে ফুলে ফুলে সিক্ত করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। ফুল নিয়ে শুভেচ্ছা জানাতে এসেছিলেন দলীয় নেতাকর্মীরাও। জি কে গউছের মেয়রের দায়িত্ব গ্রহণ উপলক্ষে পৌরসভা কার্যালয়কে সাজানো হয় ফুল ও বেলুন দিয়ে। আয়োজন করা হয় দোয়া ও মিলাদ মাহফিলের।
দোয়া শেষে সাংবাদিকদের তিনি বলেন, আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছি। ২০০৪ সালে প্রথম চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েই পৌরসভার উন্নয়নে কাজ শুরু করি। কিন্তু আমি বার বার বাঁধার সম্মূখিন হয়েছি। ফলে পৌরসভাকে আমি সাজাতে পারিনি। এটি হচ্ছে আমার ব্যর্থতা। আমি যখনই কাজ শুরু করি তখনই চক্রান্তকারীরা আমার পেছনে লেগে যায়।
তিনি বলেন, ১/১১ এর সময় আমার নামে ১১টি মামলা দেয়া হয়েছিল। ৫৯১ দিন দেশের বিভিন্ন কারাগারে আটক রাখা হয়েছিল। প্রত্যেকটি মামলাই আমি বেকসুর খালাস পেয়েছি। বর্তমানে যে মামলাগুলোতে আমি কারাগারে ছিলাম এবং বরখাস্ত হয়েছিলাম সে দু’টি মামলার একটি ১০ বছর এবং অপরটি ১২ বছর পূর্বের ঘটনা। এ মামলাগুলোর তৃতীয় ও চতুর্থ অভিযোগপত্রে আমাকে আসামি শ্রেণিভূক্ত করে কারাগারে আটকে রাখা হয়েছিল। আমি কারাগার থেকে নির্বাচনে অংশ নিয়ে সরকার সমর্থিত প্রার্থীর চেয়ে অনেক বেশী ভোট পেয়ে তৃতীয় বারের মতো নির্বাচিত হয়েছি। মেয়র গউছ বলেন, স্থানীয় সরকার প্রতিনিধিরা কাজ করতে কেন্দ্রীয় সরকারের সহযোগিতার প্রয়োজন। আমরা শুনেছি সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী বলেছেন আমাদের বরখাস্তের খবর প্রধানমন্ত্রী জানতেন না। আমরাও এটি বিশ্বাস করি। রাষ্ট্রের অভিভাবক হিসেবে প্রধানমন্ত্রী এবিষয়ে নজর দেবেন বলে তিনি প্রত্যাশা করেন। এর আগে সকাল ১১টায় দলীয় নেতাকর্মীরা তাকে পৌরসভা কার্যালয়ে নিয়ে আসেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com