সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

কাপড় ব্যবসায়ী সন্তোষ হত্যাকান্ডের মুল আসামী হারুন ড্রাইভার গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ৭ এপ্রিল, ২০১৭
  • ৬৮২ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জ শহরের কাপড় ব্যবসায়ী আজমিরীগঞ্জের সন্তোষ চৌধুরী হত্যাকান্ডের মূল হোতা হারুন অর রশিদ ওরুপে হারুন ড্রাইভারকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা মাধবপুর থানার ওসি তদন্ত মোঃ সাজেদুল ইসলাম পলাশ শ্রীমঙ্গল শহরের পূর্বাশায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত হারুন ড্রাইভার শ্রীমঙ্গল শহরের পূর্বাশা এলাকার ছনব মিয়ার ছেলে।
পুলিশ জানায়, ২০১৫ সালের ১৯ ডিসেম্বর রাতে আজমিরীগঞ্জ উপজেলার মৃত মনোরঞ্জন চৌধুরীর ছেলে সন্তোষ চৌধুরীসহ ৩ কাপড় ব্যবসায়ী নরসিংদীর বাবুর হাট থেকে কাপড় কিনে ট্রাকযোগে হবিগঞ্জ ফিরছিলেন। পথে সায়েদুর নামের এক ব্যক্তি সরাইল বিশ্বরোড থেকে ওই ট্রাকে উঠে চালক ও হেলপারের সহযোগিতায় ৩ ব্যবসায়ীকে চায়ের সঙ্গে চেতনানাশক ঔষধ খাওয়ায়। এরই মধ্যে গাড়ির পেছনে থাকা দুই ব্যবসায়ী অজ্ঞান হয়ে গেলে রাস্তায় তাদের ফেলে দেয় তারা। কিন্তু সন্তোষ চৌধুরী পুরোপুরি অজ্ঞান হয়নি। এক পর্যায়ে সে জেগে উঠে সঙ্গী দুই ব্যবসায়ীকে দেখতে না পেয়ে তারা কোথায় জানতে চায়। এ সময় সায়েদুর ট্রাক চালক হারুন ও হেলপর মিলে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে মাধবপুর উপজেলার নারায়নপুর এলাকার একটি ধান ক্ষেতে কাদামাটিতে পুঁতে রেখে কাপড় নিয়ে পালিয়ে যায় ঘাতকরা। পরদিন মাধবপুর থানা পুলিশ ব্যবসায়ী সন্তোষের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় তার ভায়রা ভাই তপন দাস বাদী হয়ে মাধবপুর থানায় অজ্ঞাতদের আসামী করে হত্যা মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com