বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাহুবলে আটক ৬ জুয়ারীকে কারাদণ্ড

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০১৭
  • ৫৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে ৬ জুয়ারীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার দুপুরে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাইফুল ইসলাম তাদের প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত জুয়ারীরা হল, উপজেলার আমতলী চা বাগান এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে ফারুক মিয়া (৪৫), পান্না কর্মকারের ছেলে দোলন কর্মকার (৩৫), শচী মোহন দেবের ছেলে চন্দন মোহন দেব (২৮), কদম তাতীর ছেলে বিষু তাতী (১৮), ফরাজ আলীর ছেলে আজম আলী (৫০) ও লামাতাশি ইউনিয়নের ভুলকোট গ্রামের আব্দুল হকের ছেলে দরবেশ আলী (৩০)।
এর আগে কামাইছড়া পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই রুপু করের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় মঙ্গলবার দিবাগত রাতে তাদের আটক করে। গতকাল বুধবার দুপুরে তাদের উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে আসলে তিনি ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদেরকে কারাদণ্ড প্রদান করেন। বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com