বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির অভিযোগে সদর থানার আলোচিত দালাল জমির গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ১ এপ্রিল, ২০১৭
  • ৫৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির অভিযোগে সদর থানার আলোচিত দালাল জমির আলী (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুর ৩টার দিকে সদর থানার এসআই সাহিদ মিয়ার নেতৃত্বে একদল পুলিশ শহরের বেবিষ্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, জমির আলী দীর্ঘদিন ধরে মানবাধিকার সংস্থা (আসক) এর জোনাল সভাপতির পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। এ ছাড়া সাপ্তাহিক অপরাধ তথ্য বিচিত্রা ম্যাগাজিনের ক্রাইম রিপোর্টার পরিচয় দিয়ে মানুষকে ব্ল্যাক মেইল করে আসছিল।
পুলিশ আরো জানায়, গত বছরের ২৪ নভেম্বর সদর উপজেলার লুকড়া গ্রামের মৃত লাল মিয়ার পুত্র প্রবাসী আব্দুল আওয়াল ও তার পরিবারের বিরুদ্ধে অপরাধ তথ্য বিচিত্রায় সংবাদ প্রকাশের হুমকি প্রদান করে এবং ১ লাখ টাকা চাঁদা দাবি করে দালাল জমির আলী। এ বিষয়ে আউয়াল বাদি হয়ে জমির আলীর বিরুদ্ধে অতিরিক্ত চীফ জুডিসিয়াল আদালতে মামলা দায়ের করে। মামলাটি বিচারক আমলে নিয়ে মামলা রুজুর জন্য সদর থানার ওসিকে নির্দেশ দেন। গতকাল শুক্রবার বিকালেই দালাল জমির আলীকে কারাগারে প্রেরণ করা হয়।
সদর থানার ওসি ইয়াছিনুল হক জানান, সে সদর থানার দালাল নয়। পুলিশের নাম ভাঙ্গিয়ে মানুষের সাথে প্রতারণা করতো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com