শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

ড্রেন পরিস্কার কর্মসূচী পরিদর্শন করেছেন মেয়র জি কে গউছ

  • আপডেট টাইম শনিবার, ১ এপ্রিল, ২০১৭
  • ৬১২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ পৌর এলাকার বড় ড্রেন পরিস্কার কর্মসূচী পরিদর্শন করেছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছ। শুক্রবার তিনি হবিগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের মোহনপুর এলাকার বড় ড্রেন পরিস্কার কাজ পরিদর্শনে যান। এ সময় এলাকাবাসীর সাথে তিনি পানি ও ময়লা-আবর্জনা নিস্কাশন নিয়ে আলোচনা করেন। মেয়র বলেন যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলার কারনে বড় ড্রেনগুলোতে পানি নিস্কাশন বাধাগ্রস্থ হচ্ছে। তিনি ড্রেনে অথবা যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে পৌরবাসীর ভোগান্তি কমিয়ে আনার জন্য এলাকাবাসীর প্রতি অনুরোধ জানান। সিডিসির ভ্যানগাড়ী ও নির্ধারিত স্থানে ময়লা আবর্জনা ফেলে সহযোগিতা করলে বৃষ্টির পানি আরো দ্রুত সড়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ড্রেন পরিস্কার কাজ পরিদর্শনকালে মেয়র আলহাজ্ব জি কে গউছের সাথে ছিলেন পৌর কাউন্সিলর মোঃ আলমগীর। এছাড়াও এলাকাবাসী স্থানীয় বিভিন্ন সমস্যা সম্পর্কে মেয়রকে অবহিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com