বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

জঙ্গীবাদ দেশে থাকতে পারবে না-এমপি আবু জাহির

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ মার্চ, ২০১৭
  • ৫৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। সোমবার সন্ধায় শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিংয়ে এক আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শায়েস্তাগঞ্জ পৌর মেয়র ছালেক মিয়ার সভাপত্বিতে এবং মাসুদউজ্জামান মাসুকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির। প্রধান অতিথি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি বক্তব্যে বলেন, মায়ের কাছে সন্তান যে রকম নিরাপদ তেমনি শেখ হাসিনার কাছে বাংলাদেশ নিরাপদ, জিয়া প্রকৃত মুক্তিযোদ্ধা না, জিয়া স্বাধীনতার পাঠক ঘোষক নয়। শেখ মুজিবের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে। জঙ্গীবাদ দেশে থাকতে পারবেনা। বোমা মেরে বিএনপি ক্ষমতায় যেতে পারবেনা। মুফতি হান্নানের ফাঁসি রুখতে সিলেটের শিববাড়িতে বোমা হামলা হয়েছে। বোমা মেরে মুফতি হান্নান কে বাচাতে পারবে না।
বিশেষ অতিথি হিসেবে হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার ও শেখ মুজিবুর রহমান। বক্তব্য রাখেন, ডেপুটি কমান্ডার গৌর প্রসাদ, মুক্তিযোদ্ধা শফিকুর রহমান, শেখ এ কে এম সুফি, প্রানেশ দত্ত, হামিদুল হক চৌধুরী, মঞ্জুরুল হক মাসুক, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী শফিকুর রহমান, জালাল উদ্দিন মোহন, গফুর মিয়া, খলিলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সিতার আহমেদ, মাসুদুর রহমান বাবু, কামরুজ্জামান আল রিয়াদ, সাংগঠনিক তাহির মিয়া মোশারফ হোসেন শাহেদ, বুলবুল খান, জলফু মিয়া, ইসহাক আলী সেবন, জাবেদ আলী মাস্টার, যুবলীগ আব্দুল মুকিত, মিজান, জুনায়েদ, জাহেদ, গাজীউর রহমান ইমরান, ফখরুল হামিদ, হাবিবুর রহমান ফয়েস, মাসুক আহমেদ, নাজমুল হুদা তৌহিদ, প্রসেনজিত দেব, মিজানুর রহমান পলাশ, সাবাজ আহমেদ, সাইদুর রহমান জিবন, জয়নাল সরদার, হাবিবুর রহমান বিলাল, এস আই সোহাগ, ওয়াসিউজ্জামান নিপু জিতু লস্কর, সৈয়দ শাহিন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com