বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আউশকান্দি ইউপির সাবেক চেয়ারম্যান পিয়ারার বিরুদ্ধে সরকারী গাছ চুরির মামলা পুনঃতদন্তের জন্য ডিবিতে

  • আপডেট টাইম বুধবার, ২২ মার্চ, ২০১৭
  • ৫৭৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের আউশকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মতিউর রহমান পিয়ারার বিরুদ্ধে গাছ চুরির অভিযোগে দায়েরকৃত মামলটির তদন্ত ডিবিতে ন্যাস্ত করা হয়েছে। হবিগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ কাউছার আহমদ গতকাল বাদী পক্ষের নারাজির শুনানী শেষে মামলাটি পুনঃতদন্তের জন্য ডিবির ওসিকে নির্দেশ প্রদান করেন।
জানা যায়, গত বছরের ২৩ নভেম্বর নবীগঞ্জ এলজিইডি অফিসের সার্ভেয়ার মোঃ দেলোয়ার হোসেন গাছ চুরির অভিযোগ এনে সৈয়দ মতিউর রহমান পিয়ারার বিরুদ্ধে নবীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে নবীগঞ্জ থানা থেকে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়। এরই প্রেক্ষিতে বাদী সার্ভেয়ার মোঃ দেলোয়ার হোসেন এর বিরুদ্ধে আদালতে নারাজি পিটিশন দাখিল করেন। গতকাল উক্ত নারাজির ব্যাপারে শুনানী অনুষ্ঠিত হয়। শুনানীতে অংশ নেন এড. মুজিবুর রহমান কাজল, এড. ত্রিলোককাšি- চৌধুরী বিজন, এড. জমশেদ মিয়া, এড. আলমগীর চৌধুরী, এড. সুলতান মাহমুদ। শুনানী শেষে আদালত বাদীর নারাজি পিটিশন গ্রহন করে মামলাটি পুনঃতদন্তের জন্য ওসি ডিবিকে নির্দেশ প্রদান করেন।
উল্লেখ্য, সাবেক চেয়ারম্যান সৈয়দ মতিউর রহমান পিয়ারা আউশকান্দি ইউনিয়নের এলজিইডি’র সরকারী পাকা সড়কে লাগানো রেইনট্রি ও কদম জাতীয় গাছ কেটে তার ইটভাটায় জ্বালানি হিসেবে ব্যবহার করেছেন বলে অভিযোগ এনে এলাকাবাসী নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ প্রদান করেন। যার আনুমানিক মূল্য ২০ হাজার টাকা। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইনাতগঞ্জ ইউনিয়নের সহকারী ভূমি অফিসারকে অভিযোগ তদন্তের দায়িত্ব প্রদান করেন। তিনি তদন্ত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার এর নিকট তদন্ত প্রতিবেদন দাখিল করেন। পরবর্তীতে এলজিইডি অফিসের সার্ভেয়ার দেলোয়ার হোসেন দন্ডবিধি ৩৭৯ ধারা অনুযায়ী বিবাদী সৈয়দ মতিউর রহমান পিয়ারার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করতে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com