বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে দিনদুপুরে হামলায় আহত নোমানের অবস্থা আশংকাজনক

  • আপডেট টাইম বুধবার, ২২ মার্চ, ২০১৭
  • ৫৮২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন এ.বি.এম ইব্রাহীম চৌধুরী নোমান নামে এক যুবক। প্রকাশ্য জনসম্মুখে এ হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আহত নোমান আউশকান্দি হীরাগঞ্জ বাজার মাদ্রাসা পয়েন্টস্থ রাণী ডেন্টাল হোম এর স্বত্বাধীকারী কুর্শি গ্রামের আব্দুল রহিম চৌধুরীর পুত্র। গত সোমবার সকাল সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন আউশকান্দি হীরাগঞ্জ বাজারের সন্নিকটে হামলার ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, নোমান তার বাবার জন্য ঔষধ কেনার জন্য আউশকান্দি মাদ্রাসা পয়েন্ট এলাকায় কেয়ার মেডিকেল হাসপাতালে যাচ্ছিলেন। এ সময় কিবরিয়া চত্ত্বরের কাছে রাস্তার মধ্যখানে একটি মাইক্রোবাস (ঢাকা-মেট্রো-গ-২৯-৬০৫৩) দাড় করিয়ে দেওতৈল গ্রামের আবেদ নাম এক যুবক নোমানের পথরোধ করে। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় আবেদ নোমানকে হুমকি দিয়ে চলে যায়। এর কিছুক্ষণ পরই আবেদ আরো কয়েকজনকে নিয়ে এসে ওষুধের দোকানের ভেতর নোমানের উপর হামলা চালানো হয়। এতে নোমান গুরুতর আহত হন। পরে নোমানকে উদ্ধার করে নবীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com